শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

বরিশালে করোনা শনাক্তের হার শূন্য

বরিশাল ব্যুরো / ৪৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে প্রথমবারের মতো নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত শূন্যের কোটায় নেমেছে।

এদিকে, মেডিকেল হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় একজন রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ২০ জন রোগী।

মেডিকেলের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, বুধবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ১৯ জন রোগী। বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন একজন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে তিনজন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় চিকিৎসারত অবস্থায় মারা গেছেন একজন রোগী। বৃহস্পতিবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন ছিল ২০ জন রোগী।
এদিকে, মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে বুধবার রাতে ১৩৬ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে কারো করোনা শনাক্ত হয়নি। অর্থাৎ শূন্যভাগে নেমেছে করোনা শনাক্তের হার। যা গত বছর ৮ এপ্রিল পিসিআর ল্যাব চালুর পর একটি রেকর্ড। পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় গত ৫ জুলাই সর্বাধিক ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয়েছিল।

গত বছরের ১৭ মার্চ করোনা ওয়ার্ড চালুর পর থেকে এখন পর্যন্ত ৭ হাজার ৩৫৪ জন রোগী ভর্তি হয় সেখানে। যার মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ৪২৩ জনের।


এই ক্যাটাগরির আরো সংবাদ