শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

স্কটল্যান্ডকে হারিয়ে চমক দেয়ার অপেক্ষায় নামিবিয়া

স্পোর্টস ডেস্ক / ৩৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের লড়াইয়ে বাংলাদেশকে হারানো স্কটল্যান্ডের মুখোমুখি চমক দেখানো নামিবিয়া। আবুধাবির এ ম্যাচে টস জিতে স্কটল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ে নামিয়ে মাত্র ২ রানেই ৩টি উইকেট তুলে নিয়ে  সেই চমক অব্যাহত রাখে ডেভিড উইসের দল। মাইকেল লিস্ক ও ক্রিস গ্রিভসের ব্যাটে চড়ে শেষ পর্যন্ত ৮ উইকেটে ১০৯ রান তুলতে পারে স্কটল্যান্ড।

জবাব দিতে নেমে ষষ্ঠ ওভারে গিয়ে ২৮ রানে প্রথম উইকেট হারায় স্কটিশদের হারিয়ে আরেকটি চমক দেয়ার অপেক্ষায় থাকা নামিবিয়া। ৯ ওভারে তাদের সংগ্রহ এক উইকেটে ৪০ রান। ১৮ বলে ২৪ রান করা ওপেনার মাইকেল ভ্যান লিঙ্গেনকে তুলে নেন সাফিয়ান শরিফ।

এর আগে স্কটিশ ইনিংসের প্রথম ওভারেই মাত্র ২ রান দিয়েই একে একে ৩টি উইকেট তুলে নেন দলটির বাঁহাতি পেসার রুবেন ট্রামপেলম্যান। যাতে জর্জ মুনসে, কলাম ম্যাকলিওড ও ভারপ্রাপ্ত অধিনায়ক রিচি বেরিংটন ফেরেন খালি হাতেই। মজার ব্যাপার হলো- ওই ওভারে যে দুটি রান ওঠে- তা ওয়াইড থেকেই আসে।

শুরুর এই চাপ অব্যাহত রেখে বোলিং করতে থাকেন ডেভিড উইসেসহ অপর বোলাররাও। যাতে শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৯ রানের বেশি তুলতে পারেনি স্কটল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন মাইকেল লিস্ক। এছাড়া ক্রিস গ্রিভসের ব্যাট থেকে আসে ২৫ রান।

নামিবিয়ার পক্ষে রুবেন ট্রামপেলম্যান ১৭ রানের বিনিময়ে ওই তিনটি উইকেট নিয়ে হন সফল বোলার। এছাড়া জ্যান ফ্রাইলিঙ্ক মাত্র ১০ রান দিয়ে ২টি এবং জোনাথন স্মিথ ও ডেভিড উইসে একটি করে উইকেট লাভ করেন।

এর আগে বাছাই পর্বে চমক দেখিয়ে এবারের বিশ্বকাপ আসরে সুপার টুয়েলভে ওঠে আফ্রিকার এই দলটি। যে পর্বে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে রীতিমত উড়ে গেছে স্কটল্যান্ড। তবে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা নামিবিয়ার সুপার টুয়েলভে এটাই প্রথম ম্যাচ।

স্কটল্যান্ড একাদশ
জর্জ মুনসে, ক্রেইগ ওয়ালেস, কলাম ম্যাকলিওড, রিচি বেরিংটন (অধিনায়ক), ম্যাথিউ ক্রস, মিচেল লিস্ক, ক্রিস গ্রেভস, মার্ক ওয়াট, জশ ড্যাভে, সাফইয়ান শরিফ, ব্র্যাড হোয়েল।

নামিবিয়া একাদশ
ক্রেইগ উইলিয়ামস, জেন গ্রিন, গেরহার্ড এরাসমাস (অধিনায়ক), ডেভিড ওয়াইজ, মাইকেল ফন লিঙ্গেন, জেজে স্মিট, জ্যান ফ্রাইলিংক, পিকি ইয়া ফ্রান্স, জ্যান নিকোল লফটি-ইটন, রুবেন ট্রাম্পেলম্যান, বার্নার্ড স্কলজ।


এই ক্যাটাগরির আরো সংবাদ