শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

চট্টগ্রামে দ্বিতীয় ম্যাচও জিতল মুশফিকরা

স্পোর্টস ডেস্ক / ৩৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ‘এ’ দল ও হাই-পারফরম্যান্সের মধ্যে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও ‘এ’ দলের কাছে হেরেছে এইচপি দল।

বাংলাদেশ ‘এ’ দলের দেওয়া পাহাড়সম রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করেন এইচপি দলের দুই ওপেনার তানজীদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। তবে অভিজ্ঞ পেসার রুবেল হোসেন-কামরুল ইসলাম রাব্বিদের তোপের মুখে পেরে উঠতে পারেনি এইচপির ব্যাটাররা। তাতে শেষ পর্যন্ত হার মানতে হয় উঠতি টাইগারদের।

সকালে ‘এ’ দল টস জিতে ব্যাট করতে নেমে নির্দিষ্ট ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৩২২ রান করে ‘এ’ দল। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৯২ রানে থামে এইচপি। ‘এ’ দলের কাছে ৩০ রানে হারে আকবর আলীর দল।

‘এ’ দলের ওপেনার মুমিনুল হক এদিন শতক তুলে নেন। আকবর আলীর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে ১২১ বলে খেলেন ১২৮ রানের ইনিংস। আরেক ওপেনার নাজমুল হোসেন ৮৫ বলে করেন ৬৭ রান। শান্তর বিদায়ের পর ব্যাট হাতে ঝড় তোলেন মুশফিকুর রহিম। টি-টোয়েন্টি বিশ্বকাপের অনুশীলনের জন্য ‘এ’ দলের হয়ে খেলা মুশফিক এদিন ৫৩ বলে করেন ৬২ রান। এছাড়া মোহাম্মদ মিঠুনের ২৫, মোসাদ্দেক হোসেনের ১৩, ইরফান শুক্কুরের ১০ রানে ৭ উইকেটে ৩২২ রান তোলে ‘এ’ দল। এইচপির পক্ষে ১০ ওভারে ৪২ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন রেজাউর রহমান। এছাড়া একটি করে উইকেট রুয়েল মিয়া, আমিনুল ইসলাম বিপ্লব ও সুমন খানের।

জবাবে ব্যাট করতে নেমে এইচপি দলের ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন ঝুটি বাঁধেন ১৩৬ রানের। দুজনের ব্যাটে ভর করে মজবুত ভিত গড়লেও তানজীদ ৭ চার ও ২ ছয়ে ১০২ বলে ৮৬ রান করে থামেন। আর পারভেজের ব্যাট থেকে ৭ চার ও ৪ ছয়ে আসে ৭৭ রান। এই দুই ওপেনারের বিদায়ের পর তৌহীদ হৃদয় ৫৬ বলে খেলেন ৪৯ রানের ইনিংস। এরপর বাকি ব্যাটাররা নিয়মিত বিরতিতে উইকেট দিয়ে আসলে ৯ উইকেটে ২৯২ রানে থামে এইচপি।

‘এ’ দলের হয়ে ৬৯ রান দিয়ে নেন সর্বোচ্চ ৩ উইকেট নেন রুবেল হোসেন। এছাড়া নাঈম হাসান ও কামরুল নেন ২টি করে উইকেট। চার ম্যাচ সিরিজের বাকি দুই ম্যাচও অনুষ্ঠিত হবে একই মাঠে।


এই ক্যাটাগরির আরো সংবাদ