শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

নাসির ও তার স্ত্রী-শাশুড়িকে আদালতে হাজির হতে সমন

দর্পণ রিপোর্ট / ২৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

অবৈধ তালাকের অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন, সৌদিয়া এয়ারলাইন্সের কেবিন ক্রু তামিমা সুলতানা তাম্মী এবং তার মা সুমি আক্তারের বিরুদ্ধে সমন জারি করেছেনে আদালত।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের হাইকোর্ট বেঞ্চ এ সমন জারি করেন। ওই ৩ অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন তিনি। এতে আগামী ৩১ অক্টোবরের মধ্যে ৩ জনকেই আদালতে হাজির হতে বলা হয়েছে।

এর আগে নাসির ও তামিমার বিয়ে অবৈধ বলে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে আইনজীবী ইশরাত হাসানের মাধ্যমে আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানান মামলার বাদী ও তামিমার স্বামী রাকিব হাসান।

আবেদনের পর নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানিয়েছিলেন আদালত। এরও আগে ওই আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেন পিবিআইয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা মিজানুর রহমান। এতে ক্রিকেটার নাসির, তামিমা ও তামিমার মা সুমিক আক্তারকে দোষি উল্লেখ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, তামিমা ও রাকিবের বিবাহবিচ্ছেদ সংক্রান্ত নথি জালিয়াতির মাধ্যমে তৈরি করা। রাকিবকে ডিভোর্স না দিয়েই ক্রিকেটার নাসিরকে বিয়ে করেন তামিমা। পরে ডিভোর্স পেপার ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে করেন নাসির -এ অভিযোগে তার ও তামিমার বিরুদ্ধে মামলা হয়। গত ২৪ ফেব্রুয়ারি পিবিআইকে তা তদন্তের নির্দেশ দেন আদালত।

এর আগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে মামলাটি করেন তামিমার সাবেক স্বামী রাকিব।

মামলার বিবরণীতে জানা যায়, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি ইসলামি শরিয়াহ অনুসারে রাকিবের সঙ্গে তামিমার বিয়ে হয়। এরপর তারা সংসার করতে থাকেন। তোবা হাসান নামে ৮ বছরের এক মেয়ে রয়েছে এ দম্পতির ঘরে। তামিমা পেশায় কেবিন ক্রু। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি তার সঙ্গে ক্রিকেটার নাসিরের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পরে তা রাকিবের নজরে আসে এবং তিনি মামলা করেন।

অভিযোগে বলা হয়, রাকিবের সঙ্গে বিয়ের সম্পর্ক থাকাকালীন নাসিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তামিমা। ধর্মীয় ও রাষ্ট্রীয় আইনে যা সম্পূর্ণ অবৈধ। এতে বাদি ও তার শিশুকন্যা মানসিকভাবে বিপর্যস্ত।


এই ক্যাটাগরির আরো সংবাদ