শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

ঝুঁকিতে লাখো আইফোন

আইটি ডেস্ক / ৪১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

নতুন তিন হুমকির মুখে পড়েছেন আইফোন ব্যবহারকারীরা। এ হুমকির জন্য অ্যাপলকেই দায়ী করার ইঙ্গিত মিলেছে। সম্প্রতি অজ্ঞাতনামা এক গবেষক আইওএস ১৪ এবং আইওএস ১৫-তে থাকা ওই তিন ‘জিরো-ডে’ ত্রুটি প্রকাশ্যে তুলে এনেছেন।

এক প্রতিবেদন বলছে, ত্রুটি তিনটির কারণে বিশ্বের লাখো লাখো আইফোন এখন ঝুঁকির মুখে রয়েছে।

গবেষকের দাবি, অ্যাপলকে ত্রুটিগুলো সম্পর্কে কয়েক মাসে আগেই জানিয়েছিলেন তিনি, কিন্তু অ্যাপল কোনো ব্যবস্থা নিতে রাজি না হওয়ায় সেগুলোকে এখন প্রকাশ্যে এনেছেন। মূল উদ্দেশ্য-অ্যাপলকে ব্যবস্থা নিতে বাধ্য করা। ‘আমি এ বছরের ১০ মার্চ থেকে ৪ মে-এর মধ্যে চারটি জিরো ডে ত্রুটির ব্যাপারে অভিযোগ করেছি। এখন পর্যন্ত সর্বশেষ আইওএস সংস্করণ (১৫.০) এ তিনটি ত্রুটি বহাল তবিয়তে রয়েছে এবং আইওএস ১৪.৭ সংস্করণে একটি ত্রুটি ঠিক করা হয়েছে। কিন্তু অ্যাপল এ ব্যাপারটি গোপন করতে চেয়েছে এবং সিকিউরিটি কন্টেন্ট পেজে তালিকাভুক্ত করেনি’।- লিখেছেন ‘ইলিউশনঅফকেওস’ ছদ্মনামের ওই গবেষক।


এই ক্যাটাগরির আরো সংবাদ