শিরোনাম
দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

হাজীগঞ্জে গোডাউনসহ ৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

মোসাদ্দেক হোসেন , হাজীগঞ্জ (চাঁদপুর) / ২৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

চাঁদপুরের হাজীগঞ্জে গোডাউনসহ ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে কমপক্ষে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আজ শনিবার ভোররাতে উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের বেলঘর বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা না গেলেও স্থানীয়দের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।

ক্ষতিগ্রস্তরা হলেন: বাজারের কীটনাশক, সার ও বীজের ব্যবসায়ী মো. মোখলেছুর রহমান; কসমেটিক মোবাইল এক্সোসরিজ ও ফ্রেক্সিলোডের ব্যবসায়ী মো. মোবারক হোসেন; কনফেকশনারী, কাঁচামাল ও ভ্যারাইটিজ মালামালের ব্যবসায়ী মো. আল-আমিন হোসেন এবং লোহা-স্টিলের মালামালের ব্যবসায়ী সুজন কর্মকার।

স্থানীয়রা জানান, এদিন ভোররাতে বাজারের সফিউল্যাহ্ পাটওয়ারীর মার্কেটের আল-আমিনের কনফেকশনারী, কাঁচামাল ও ভ্যারাইটিজ মালামালের দোকানে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়।

এদিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই মার্কেটের চারটি দোকানে আগুন ধরে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ক্ষতিগ্রস্ত মো. মোখলেছুর রহমান জানান, বর্ষা শেষ হওয়ায় তিনি গত সপ্তাহে ঋণ ও ধার-দেনা করে দোকানে প্রায় ৫ লাখ টাকার কীটনাশক, সার ও বীজ তোলেন। কিন্তু ভোররাতে আগুনে তার দোকান ও গোডাউনসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান জলিলুর রহমান মির্জা দুলাল জানান, আগুনের বিষয়টি ইউএনও’কে জানিয়েছি। ক্ষতিগ্রস্তদের সহযোগিতা ব্যাপারে লিখিত আবেদন করা হবে।

চাঁদপুরের হাজীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার ব্যবসাপ্রতিষ্ঠান এভাবেই ধ্বংসস্তুপে পরিণত হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ