শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

কানাডায় পোশাক রফতানি বাড়াতে চায় বিজিএমইএ

বাণিজ্য ডেস্ক / ৩৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

কানাডায় পোশাক রফতানি বাড়াতে চায় তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। এ লক্ষ্যে সংগঠনটির সভাপতি ফারুক হাসান সম্প্রতি কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বিজিএমইএর পরিচালক আব্দুল্লাহ হিল রাকিবও এসময় উপস্থিত ছিলেন।

রোববার (১৯ সেপ্টেম্বর) বিজিএমইএ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ফারুক হাসান হাইকমিশনারকে তৈরি পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি বিশেষ করে করোনার কারণে সৃষ্ট নজিরবিহীন সংকট এবং পুনরুদ্ধার প্রক্রিয়ার চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে শিল্প কীভাবে ঘুরে দাঁড়াচ্ছে, তা অবহিত করেন।

আলোচনায় তিনি বাংলাদেশের পোশাক শিল্পের জন্য ভবিষ্যৎ করণীয় বিষয়গুলো, বিশেষ করে পণ্যের বৈচিত্র্যকরণ, নতুন পণ্য উন্নয়ন ও উৎপাদন প্রক্রিয়ার উদ্ভাবন, বাজারের বৈচিত্র্যকরণ এবং কারখানার ক্যাপাসিটির সর্বোচ্চ ব্যবহার প্রভৃতি বিষয়ের উপর আলোকপাত করেন।

বিজিএমইএ সভাপতি হাইকমিশনারকে কানাডার মতো সম্ভাবনাময় বাজারে তৈরি পোশাকের বাজার সম্প্রসারণ বিশেষ করে হাই-অ্যান্ড এবং বৈচিত্র্যময় পোশাক পণ্যের রফতানি বৃদ্ধির জন্য সহযোগিতা দেওয়ার অনুরোধ জানান।

তিনি হাইকমিশনারকে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ইতিবাচক গল্পগুলো বিশেষ করে কর্মক্ষেত্রের নিরাপত্তা, সামাজিক ও পরিবেশগত খাতে টেকসই উন্নয়ন এবং শ্রমিকদের কল্যাণ প্রভৃতি ক্ষেত্রে শিল্প যে অসাধারণ অগ্রগতি সাধন করেছে, তা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার জন্যও অনুরোধ জানান।

তিনি ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ (এলডিসি) ক্যাটাগরি থেকে উত্তরণের পর ১২ বছরের জন্য বাংলাদেশের জন্য বাণিজ্য সুবিধা অব্যাহত রাখতে কানাডায় বাংলাদেশের হাইকমিশনের প্রচেষ্টা ও ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

ফারুক হাসান ড. খলিলুর রহমানকে কানাডায় বসবাসরত অনাবাসী বাংলাদেশিদেরকে বাংলাদেশের অর্থনীতির উন্নয়ন প্রক্রিয়ায় কীভাবে সম্পৃক্ত করা যেতে পারে, সে উপায় খুঁজে বের করার জন্য সহযোগিতা দেওয়ারও অনুরোধ জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ