শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

ফের গিনেস বুকে নাম লেখালেন ব্রাহ্মণবাড়িয়ার পার্থ

দর্পণ ডেস্ক / ৪৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

দ্য লংগেস্ট চেইন অব সেফটিপিন’ তৈরি করে আবারো গিনেস বুকে স্থান করে নিয়েছেন পার্থ চন্দ্র দেব।

এর আগে সোনালি রঙের সেফটিপিন দিয়ে বিশ্বের সবচেয়ে বড় চেইন তৈরি করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার এই যুবক। গত ১৬ সেপ্টেম্বর গিনেস কর্তৃপক্ষ মেইলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউকের প্রয়াত জগদীশ দেবের ছোট ছেলে পার্থ চন্দ্র দেব। তিনি পড়াশোনার পাশাপাশি ফান্দাউক বাজারে বাবার ব্যবসা প্রতিষ্ঠানে বড়ভাইকে সহযোগিতা করতেন। বর্তমানে ফান্দাউক পণ্ডিত রাম হাইস্কুলে শিক্ষকতা করছেন।

সহকারী শিক্ষক পল্লব হালদার বলেন, পার্থ চন্দ্র দেবের এ অর্জন আমাদের জন্য গর্বের। বিশ্বের কাছে আমাদের নতুন করে পরিচিত করে তুলেছেন তিনি।

পার্থ চন্দ্র দেব বলেন, আমি খুবই খুশি। যারা আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা।

জানা যায়, ২০২০ সালের ৩০ মে স্টেপলার পিন দিয়ে চেইন তৈরির আবেদন করেন পার্থ। একই বছরের ৭ জুলাই আবেদন গ্রহণ করে চেইন তৈরির অনুমতি দেয় গিনেস কর্তৃপক্ষ। অনুমতি পাওয়ার পর গত বছরের ২০ জুলাই থেকে ১১ ফেব্রুয়ারি ২০২১ তারিখ পর্যন্ত টানা ২০৭ দিন স্টেপলার পিন দিয়ে চেইন তৈরির কাজ করেছেন পার্থ। এই চেইনের দৈর্ঘ্য ১ হাজার ৭৫৪ দশমিক ৯ মিটার বা ৫ হাজার ৭৫৩ ফুট ৫ ইঞ্চি।


এই ক্যাটাগরির আরো সংবাদ