শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন

প্রতিপক্ষ আর্জেন্টিনা, ব্রাজিল দলে নেই ৯ তারকা

স্পোর্টস ডেস্ক / ৪০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

বিশ্বকাপ বাছাইপর্বে ২ সেপ্টেম্বর চিলির মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ৫ সেপ্টেম্বর আর্জেন্টিনা ও ৯ তারিখ পেরুর বিপক্ষে খেলবে তিতের দল। তবে এই ম্যাচগুলোতে পূর্ণ শক্তির দল পাচ্ছে না সেলেকাওরা।

জানা গেছে, করোনায় ভ্রমণের ‘লাল তালিকা’ভুক্ত দেশে জাতীয় দলের ম্যাচে খেলোয়াড় ছাড়বে না বলে জানিয়েছে ইপিএলের ক্লাবগুলো। ফলে পূর্বে ডাকা সেখানে খেলা ৯ তারকাকে ছাড়াই খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিতে।

বর্তমানে ইপিএলে লিভারপুলের হয়ে খেলছেন গোলকিপার আলিসন, মিডফিল্ডার ফাবিনিও ও ফরোয়ার্ড রবার্তো ফিরমিনো, ম্যানচেস্টার সিটিতে গোলকিপার এডেরসন ও ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস, ম্যানচেস্টার ইউনাইটেডে ফ্রেড এবং চেলসি ডিফেন্ডার থিয়াগো সিলভা ও এভারটন ফরোয়ার্ড রিচার্লিসন। তারা কেউই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোতে খেলতে পারবেন না।

ব্রাজিল স্কোয়াড

গোলকিপার: এভেরসন (আতলেতিকো মিনেইরো), সান্তোস (আতলেতিকো), ওয়েভারটন (পালমেইরাস)।

ডিফেন্ডার: দানি আলভেস (সাও পাওলো), দানিলো (জুভেন্টাস), আলেক্স সান্দ্রো (জুভেন্টাস), গিলের্মে আরানা (আতলেতিকো মিনেইরো), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), লুকাস ভেরিসিমো (বেনফিকা), মারকিনিওস (পিএসজি), মিরান্দা (সাও পাওলো)।

মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), এদেনিলসন (ইন্টারনাসিওনাল), গারসন (মার্শেই), ম্যাথিয়াস নুনেস (স্পোর্টিং লিসবন), ব্রুনো গিমারেস (লিওঁ), লুকাস পাকেতা (লিওঁ), ক্লদিনিও (জেনিত সেন্ট পিটার্সবার্গ)।

ফরোয়ার্ড: এভারটন রিবেইরো (ফ্লামেঙ্গো), নেইমার (পিএসজি), রাফিনিয়া (লিডস), মাতেউস কুনিয়া (হার্থা বার্লিন), গাব্রিয়েল বারবোসা (ফ্লামেঙ্গো), হাল্ক (আতলেতিকো মিনেইরো), মালকম (জেনিত) ও ভিনিসিয়ুস (রিয়াল মাদ্রিদ)।


এই ক্যাটাগরির আরো সংবাদ