শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

ফেসবুক মেসেঞ্জারের নতুন ফিচার

আইটি ডেস্ক / ৪০১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১

চলতি মাসে ফেসবুক মেসেঞ্জারের ১০ বছর পূর্তিতে মেসেঞ্জারে বেশ কয়েকটি ফিচারস চালু করেছে ফেসবুক। ২০০৮ সালে প্রথম চালু হয় ফেসবুক চ্যাটস। এরপর ২০১১ সালের ৯ আগস্ট মাসে আত্মপ্রকাশ ঘটে বার্তা আদানপ্রদানের তাৎক্ষণিক মাধ্যম মেসেঞ্জারের।

২০০৪ সালে ফেসবুকের যাত্রা শুরু হলেও ফেসবুক বন্ধুদের মাঝে চ্যাট করার সুবিধা নিয়ে পরবর্তীতে অ্যান্ড্রয়েড এবং আইওএস প্ল্যাটফর্মের জন্য প্রথম চালু হয় মেসেঞ্জার। তবে এর অনেক বছর পর ২০১৮ সালে মেসেঞ্জার-টু-মেসেঞ্জার কল করার সুবিধা নিয়ে আসা হয়।
মেসেঞ্জার এতটাই জনপ্রিয় হয় যে, অনেকেই ফেসবুকে লগ-ইন না করেই শুধু মেসেঞ্জার ব্যবহার করতে চান। তাদের জন্য পরবর্তীতে মেসেঞ্জারের ওয়েব পোর্টাল সংস্করণ ও নিয়ে আসে ফেসবুক।

২০২০ সালের এপ্রিলে ডেস্কটপ অ্যাপ বাজারে আনে ফেসবুক। উইন্ডোজ ১০ সংস্করণ এর মাইক্রোসফট স্টোর এবং ম্যাক অপারেটিং সিস্টেমের অ্যাপ স্টোরে এ অ্যাপটি পাওয়া যায়।

সম্প্রতি ১০ বছর পূর্তি উপলক্ষে মেসেঞ্জারে নতুন কিছু ফিচারস চালু করার ঘোষণা দেয় ফেসবুক। মেসেঞ্জারের মেসেজিং প্রোডাক্টস বিভাগের ভাইস প্রেসিডেন্ট লর্ডানা ক্রিসান এ ঘোষণা দেন।

এর মধ্যে আছে ‘মোস্ট লাইকলি টু’ গেমসকে মেসেঞ্জারে পোল আকারে খেলার সুযোগ, ফেসবুক পে এর মাধ্যমে বন্ধুদের জন্য জন্মদিনের উপহার হিসেবে টাকা পাঠানো, বার্থডে এক্সটেনশন টুলস, ফোনে থাকা কনট্যাক্টস এর তথ্য দ্রুত শেয়ার করার সুবিধা এবং ওয়ার্ড ইফেকটস দিয়ে চ্যাট বক্স কাস্টমাইজ করাসহ আরও বেশ কয়েকটি ফিচারস।

এর মধ্যে ফেসবুক পে এর মাধ্যমে বন্ধুদের টাকা পাঠানোর সুবিধা শুধু আমেরিকার ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন। আর কনট্যাক্টস শেয়ার করার সুবিধা হিসেবে, মেসেঞ্জারকে ‘কনট্যাক্টস’ এ প্রবেশের অনুমতি দিলে, মোবাইল ফোনে সংরক্ষিত কোন নম্বর সিলেক্ট করে দ্রুতই সেটি মেসেঞ্জারের মাধ্যমে অন্যকোন ফেসবুক বন্ধুর সঙ্গে শেয়ার করা যাবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ