শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

সিলেটে করোনায় গেল আরও ১২ প্রাণ

সিলেট ব্যুরো / ৩৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে এক হাজার ৩৭৫টি নমুনা পরীক্ষায় ১৮১ জনের শরীরে ভাইরাসটি ধরা পড়েছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানান।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্তদের মধ্যে ৭৯ জনই সিলেট জেলার। সুনামগঞ্জের ১৯, হবিগঞ্জের ১৮ ও মৌলভীবাজারের ৪৩ জন রয়েছেন। এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ২২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মারা যাওয়া ১২ জনের মধ্যে ১১ জনই সিলেট জেলার ও অপরজন ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রোগী।

বিভাগটিতে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো এক হাজার ২৭ জনে। এর মধ্যে সিলেট জেলার ৭৪৯, সুনামগঞ্জের ৭০, হবিগঞ্জের ৪৬, মৌলভীবাজারের ৭০ জন ও ওসমানী হাসপাতালের ৯২ জন রয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় সিলেটে সুস্থ হয়েছেন ৪১৪ জন। এ নিয়ে বিভাগটিতে ভাইরাসটি থেকে মুক্ত হলেন ৪২ হাজার ২০৫ জন।

ডা. হিমাংশু লাল রায় জানান, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ জন। এর মধ্যে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৪, সিলেটের বিভিন্ন হাসপাতালে ১৭ ও হবিগঞ্জে একজন ভর্তি হয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ