শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

বনানীতে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে বিমান বাহিনীর অংশগ্রহণ

ঢাকা ব্যুরো / ২২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ আগস্ট, ২০২১

বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার এমিকন ভবনে অগ্নিকান্ডের ঘটনায় বিমান বাহিনী আজ শনিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাথে একযোগে অগ্নি নির্বাপনের কাজে অংশগ্রহণ করেছে।

অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া মাত্রই বিমান বাহিনীর ৪৫ জন সদস্য ৪ টি পানিবাহী ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌছায় এবং ফায়ার সার্ভিসকে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট ও পানি সরবরাহের মাধ্যমে সহায়তা প্রদান করে।

আজ সন্ধ্যায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. নূর ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, যান চলাচলের কারণে অগ্নি নির্বাপণের কাজ যেন ব্যহত না হয় এজন্য অগ্নিকাণ্ডের শুরুতেই বিমান বাহিনীর ১ নং প্রভোস্ট ও নিরাপত্তা ইউনিটের সদস্যরা বিমানবন্দর সড়কের উভয় পার্শ্বের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করে এবং সমগ্র এলাকার শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে একযোগে কাজ করে।

ফায়ার সার্ভিস ও বিমান বাহিনীর সমন্বিত প্রচেষ্টার ফলে দুপুর ১টা ৫ মিনিটে দুর্ঘটনাস্থলের আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নি দুর্ঘটনা দ্রুত নিয়ন্ত্রণে আসায় কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

এছাড়া, বাংলাদেশ বিমান বাহিনীর ২ টি এমআই-১৭ হেলিকপ্টার ও ১ টি বেল-২১২ হেলিকপ্টার উক্ত অগ্নি দুর্ঘটনা সংক্রান্ত যে কোন জরুরী প্রয়োজনে সহায়তা প্রদানের নিমিত্তে সর্বদা প্রস্তুত ছিল।

বাংলাদেশ বিমান বাহিনী দেশের সংকট মুহূর্তে সেবা প্রদানে সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ এবং ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় জাতীয় যেকোন দুর্যোগ মোকাবেলায় জরুরি সহায়তা প্রদান করে থাকে।


এই ক্যাটাগরির আরো সংবাদ