শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

গাজীপুরে ৬০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুর প্রতিনিধি / ২১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

গাজীপুরের শ্রীপুরে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে চার জনকে অর্থদণ্ড ও এক কারখানার সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এ অভিযানকালে আদালত প্রায় ৬শ’ অবৈধ আবাসিক ও প্রায় দেড় কিলোমিটার গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে। এসময় অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিও জব্দ করা হয়। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস এলাহীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক নৃপেন্দ্রনাথ বিশ্বাস জানান, গাজীপুরের বিভিন্ন এলাকার অসাধু লোকজন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠাণ ও বাসা বাড়ীতে অবৈধ লাইন সংযোগ দিয়ে বিপদজনকভাবে গ্যাস ব্যবহার করছে। এসব অবৈধ সংযোগের গোপন সংবাদ পেয়ে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস এলাহী এর নেতৃত্বে ও গাজীপুর (জোবিঅ-গাজীপুর) এর উদ্যোগে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রীপুর উপজেলার কেওয়া পুর্ব ও দক্ষিণখন্ড এলাকার ৯টি পয়েন্টে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে আদালত অবৈধভাবে গ্যাস সংযোগ ও ব্যবহারের দায়ে স্থানীয় চারজনকে ৬২ হাজার টাকা জরিমানা। এসময় প্রায় ৩শ’ বাসা বাড়ির প্রায় ৬শ’ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং অবৈধভাবে স্থাপিত প্রায় দেড় কিলোমিটার পাইপ লাইনের সংযোগ বিচ্ছিন্ন ও অপসারণ করা হয়। অভিযানকালে চুলাসহ বিভিন্ন ব্যাসার্ধের পাইপ, রাইজার ও অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।
তিনি জানান, অভিযান পরিচালনার খবর পেয়ে অবৈধ গ্যাস ব্যবহারকারীরা পালিয়ে যায়। স্থানীয় অসাধু চক্রের সদস্যরা বিভিন্ন বাসা বাড়ীর মালিকদের কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়ে রাতের আঁধারে এসব অবৈধ সংযোগ প্রদান করে।

অভিযানকালে গাজীপুর তিতাস গ্যাসের (জোবিঅ-গাজীপুর) ব্যবস্থাপক প্রকৌশলী নৃপেন্দ্রনাথ বিশ্বাস, উপব্যবস্থাপক প্রকৌ. এস. এম. আবু সুফিয়ান, প্রকৌ. মির্জা শাহ নেওয়াজ লতিফ ও মোঃ মোশারফ হোসেন, সহকারী প্রকৌ. কে. এইচ. ফয়সাল আহমেদ উপ-সহকারি প্রকৌশলী মো. সাবিনুর রহমান ও মজিবুর রহমান, রাজস্ব উপশাখার সহকারি ব্যবস্থাপক আমজাদ হোসেনসহ টেকনিক্যালটিম উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ