শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ৫, আহত ১২

ময়মনসিংহ ব্যুরো / ২০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ আগস্ট, ২০২১

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ৫ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ১২ জন। শনিবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার বৈলর বড়পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার (১৪ আগস্ট) রাতে ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা সিমেন্ট ভর্তি একটি ট্রাকের পেছনে হালুয়াঘাটগামী যাত্রীবাহী ইমাম পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে ৫ জন নিহত ও বাসের অন্তত ১২ যাত্রী আহত হন। এ সময় আহতদের কয়েকজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, এখনো উদ্ধার কাজ চলছে। হতাহতদের পরিচয় জানা যায়নি।


এই ক্যাটাগরির আরো সংবাদ