শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

মুনাফায় নেতিবাচক প্রভাব পড়েছে ডিএসইর

নিজস্ব প্রতিবেদক / ৩৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

করোনার কারণে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মুনাফায় নেতিবাচক প্রভাব পড়েছে। ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে মুনাফা কমেছে ৭০ কোটি ৩৪ লাখ টাকা।

করোনার কারণে দুই মাস শেয়ারবাজার বন্ধ থাকায় মুনাফায় নেতিবাচক প্রভাব পড়েছে বলে জানিয়েছে ডিএসই কর্তৃপক্ষ।

ডিএসইর ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.১৫ টাকা। সে হিসাবে মোট মুনাফা হয়েছে ২৭ কোটি ৬ লাখ টাকা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা ছিল ৯৭ কোটি ৪০ লাখ টাকা। আগের বছরের তুলনায় মুনাফা কমেছে ৭০ কোটি ৩৪ লাখ টাকা।

ডিএসই কর্তৃপক্ষ মনে করে, করোনার কারণে গত হিসাববছরে ব্যবসা কম হয়েছে। প্রায় ২ মাস শেয়ারবাজার বন্ধ থাকলেও ব্যয় কমেনি। ফলে মুনাফায় নেতিবাচক প্রভাব পড়েছে।

প্রসঙ্গত, ডিএসইর পরিচালনা পর্ষদ ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে ৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ