শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

মাশরাফির হঠাৎ অনুশীলনে ঝুঁকি নেই: বিসিবি

স্পোর্টস ডেস্ক / ৩৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

মাশরাফির হঠাৎ অনুশীলনে ঝুঁকি দেখছে না বিসিবি

হঠাৎ মিরপুর শের-ই-বাংলায় মাশরাফি বিন মুর্তজা। প্রায় ৯ মাস পর মিরপুরের সবুজ গালিচায় পা পড়ে জাতীয় দলের সাবেক অধিনায়কের। মিরপুরে এদিন ফিটনেস ট্রেনিংয়ের সঙ্গে বোলিংও করেন মাশরাফি। তবে তার উপস্থিতি নিয়ে উঠেছে প্রশ্ন।

জৈব সুরক্ষা বলয়ে না থেকে কীভাবে একাডেমি মাঠে অনুশীলন করলেন মাশরাফি? বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী রাইজিংবিডিকে মুঠোফোনে বলেন, ‘কোভিড নেগেটিভ সার্টিফিকেট নিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের কাছে একক অনুশীলনের অনুমতি চায় মাশরাফি। একাডেমি মাঠে তার একাকী অনুশীলনের কথা ছিল। কিন্তু সে বুঝতে ভুল করেছিল। তাই অন্য দলের অনুশীলন চলাকালে চলে আসে।’

সামাজিক দূরত্ব মেনে ছয় ফুটেরও বেশি দূরে থেকে অনুশীলন করেছেন মাশরাফি। রানিং করেছিলেন একাকী। তবে বোলিংয়ের সময় তার সঙ্গে ছিলেন বিসিবির ট্রেনার তুষার কান্তি হাওলাদার। অবশ্য একাডেমিতে ঢোকার পর খেলোয়াড়দের বসার জায়গা ও সংশ্লিষ্টদের দুই-একজনের কাছাকাছি যেতে দেখা গেছে তাকে।

তবে সার্বক্ষণিক মুখে মাস্ক ব্যবহার করেছেন মাশরাফি। এতে ঝুঁকির কিছু দেখছেন না বিসিবির চিকিৎসক। দেবাশীষ বলেন, ‘মাশরাফি সামাজিক দূরত্ব মেনে নিজের ট্রেনিং করেছে। মনে হচ্ছে না সে কাউকে ঝুঁকিতে ফেলতে পারে।’

মাঠে ফেরার তাড়নায় মাশরাফি লকডাউন পরবর্তী সময়ে নিজের ব্যক্তিগত অনুশীলন চালিয়েছেন। ওজন কমিয়ে হয়েছেন ঝরঝরে। বিসিবির ট্রেনার তুষার কান্তি হাওয়ালার মনে করেন, শিগগিরিই ম্যাচ খেলার মতো ফিটনেস পেয়ে যাবেন মাশরাফি। তার ভাষ্য, ‘যেভাবে অনুশীলন করছে এভাবে অবশ্যই সে ফিট হয়ে ফিরতে পারবে। টেকনিক নিয়ে তো তার তেমন কোনও সমস্যা নাই, সমস্যাটা ফিটনেসে। ফিটনেসের ব্যাপারে কাজ করলে সে ফিট হয়ে উঠবে।’

সিঙ্গেল উইকেটে আজ ৪ ওভার ফুল রান আপে বোলিং করেছেন মাশরাফি। শোনা যাচ্ছে, ‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ স্পন্সরড বাই ওয়ালটন’ এ গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে খেলবেন তিনি। চোট নিয়ে ছিটকে যাওয়া মুমিনুল হকের জায়গায় তাকে দলে চাচ্ছে চট্টগ্রাম। সেক্ষেত্রে মাশরাফিকে কোন প্রক্রিয়ায় দলে নেওয়া হবে তা নিশ্চিত করে বলতে পারলেন না বিসিবির এ ট্রেনার, ‘এ ব্যাপারে আমাদের এখনও কোনও কথা হয়নি। মাশরাফি, অনেক কিছুই চাইলে করতে পারে। এখন ওর সিদ্ধান্ত, ও খেলতে চাইলে খেলবে। ৪ ওভার বোলিংয়ের একটা ব্যাপার আছে। এই কম ওভার যদি সে ম্যানেজ করতে পারে ম্যাচ ফিটনেস দিয়ে, তাহলে সেটা ওর ব্যাপার।’


এই ক্যাটাগরির আরো সংবাদ