শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

বগুড়ায় একদিনে ২৬ জনের মৃত্যু, শনাক্ত ১২৬

বগুড়া ব্যুরো / ৩৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১

বগুড়ায় সোমবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস ও উপসর্গে সর্বোচ্চ ২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ১৮ জন ও উপসর্গে আটজন। এ সময় শনাক্ত হয়েছে ১২৬ জনের শরীরে। এ সময় সুস্থ হয়েছেন ১৯৩ জন। সবমিলিয়ে মারা গেছেন ৫৮২ জন।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।

করোনায় মৃতদের মধ্যে বগুড়ার ১০ জন হলেন- বগুড়া সদরের জয়নুল আবেদীন (৭১), মতিউর রহমান (৬০), বজলার রহমান (৭৫) ও বাঁধন চন্দ্র (৬৫), আদমদীঘির মোমেনা খাতুন (৬০), শাজাহানপুরের আবদুল আজিজ (৪৮), সোনাতলার শামসুদ্দিন (৬৫), গাবতলীর আজিজার রহমান (৭৭), আদমদীঘির আকতার বানু (৮৫) এবং শিবগঞ্জের তাজুল ইসলাম (৬০)। মৃত অপর আটজন বগুড়ার বাহিরের জেলার। এদের বগুড়ার মৃত্যুর সাথে যোগ করা হয়নি।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, এ জেলায় করোনাভাইরাসের সংক্রমণ আবারো বাড়ছে। সোমবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪৭৮ জনের শরীর থেকে সংগৃহীত নমুনা পরীক্ষায় ১২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২৬ দশমিক ৩৫ শতাংশ।

এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনায় ৬২ জন, জিন এক্সপার্ট মেশিনে চার জনের নমুনায় তিনজন, এন্টিজেন পরীক্ষায় ১৬৯ জনের নমুনায় ৫১ জন এবং টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের পিসিআর ল্যাবে ২৩ জনের নমুনায় ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এদের মধ্যে সদরে ৬১ জন, শাজাহানপুরে ১৯ জন, শিবগঞ্জে ১২ জন, শেরপুর ও গাবতলীতে ছয়জন করে, আদমদীঘি ও দুপচাঁচিয়ায় পাঁচজন করে, ধুনটে চারজন, নন্দীগ্রামে তিনজন, সারিয়াকান্দি ও সোনাতলায় দুজন করে এবং কাহালুতে একজন। এ সময় সুস্থ হয়েছেন ১৯৩ জন।

সূত্রটি আরও  জানায়, এ পর্যন্ত জেলায় মোট ১৯ হাজার ১২০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১৭ হাজার ৫৪ জন। মারা গেছেন ৫৮২ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন আছেন এক হাজার ৪৮৪ জন।


এই ক্যাটাগরির আরো সংবাদ