শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

ময়মনসিংহে করোনা ইউনিটে ২১ জনের মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো / ৪০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ৯ জন ও উপসর্গ নিয়ে ১২ জন মারা গেছেন।

রোববার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন। এ ছাড়া জেলা সিভিল সার্জন সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১,১৩৬টি নমুনা পরীক্ষায় ৩১২ জনের করোনা শনাক্ত হয়েছে।

মমেকে করোনায় মারা যাওয়ারা হলেন- ময়মনসিংহ সদরের নুরজাহান বেগম (৬৫), নাজমা বেগম (৭০), মো. আব্দুর রোউফ (৬৫), মুক্তাগাছার সালমা বেগম (৪২), ত্রিশালের সুলতান আহমেদ (৭২), গৌরীপুরের মতিউর (৭০), টাঙ্গাইল ঘাটাইলের মোশারফ হোসেন (৫২), মধুপুরের আব্দুল হামিদ আব্দুল হামিদ (৫৫) ও গাজীপুর শ্রীপুরের খোদেজা বেগম (৫০)।

উপসর্গ নিয়ে মারা যাওয়ারা হলেন- ময়মনসিংহ সদরের নাজমা সুলতানা (৫০), মোবারক (৭০), হামিদা (৭০), শিরিন আক্তার (৫৫) মুক্তাগাছার নুরজাহান (৮০), মাহফুজুল হক (৬৯), হালুয়াঘাটের জহির (৩৩), মোহাম্মদ আলি (৫৯), ত্রিশালের লাভলী (৫৫), নান্দাইলের আব্দুর জব্বার (৮০), জামালপুর সদরের হাওয়া বেগম (৭০) ও দেওয়ানগঞ্জের জইনুদ্দীন (৩৩)।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, আইসিইউতে ২২ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৫২৮ রোগী চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি ৯৪ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ জন।


এই ক্যাটাগরির আরো সংবাদ