শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

বাগেরহাটে করোনায় নতুন আক্রান্ত ৮৯ জন

নিজস্ব প্রতিবেদক / ৩৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১

বাগেরহাটে করোনা আক্রান্ত আরও ৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় বাগেরহাট করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এসব করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়। এ নিয়ে জেলায় সরকারি হিসাবে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১২৫ জন।

জেলায় এসময়ে ২৯৯ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৮৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনা সংক্রামণ হার এখন ২৯ দশমিক ৭৬ শতাংশ। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৯৯ জন। এসময় সুস্থ হয়েছেন ৪ হাজার ৩২১ জন। জেলা স্বাস্থ্য বিভাগ এসব তথ্য নিশ্চিত করেছেন।
জেলায় নতুন করে করেনা আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২৪ জন, মোল্লাহাটে ২২ জন, শরণখোলায় ১৫ জন, মোংলায় ১০ জন, ফকিরহাটে ৮ জন, মোরেলগঞ্জে ৬ জন, চিতলমারীতে ৩ জন ও কচুয়া উপজেলায় ১ জন রয়েছেন।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির জানান, গত ২৪ ঘণ্টায় বাগেরহাটে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১২৫ জন।

তিনি আরও জানান, আজ রবিবার জেলায় ২৯৯ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনা সংক্রামণ হার এখন ২৯ দশমিক ৭৬ শতাংশ। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৯৯৯ জনে।

তিনি বলেন, এ জেলায় করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৫ হাজার ৩২১ জন। বর্তমানে বাগেরহাটে ৭০ বেডের করোনা ডেডিকেটেড হাসপাতালে ২৭ জন চিকিৎসাধীন রয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ