শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

এক ধাপ এগিয়ে গেল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক / ৩৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১

মিশরকে হারিয়ে টোকিও অলিম্পিকে সেমিফাইনালে পৌঁছে গেছে ব্রাজিল। ফলে অলিম্পিকের সোনা ধরে রাখার পথে আরও এক ধাপ এগিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়নরা। মিশরের বিরুদ্ধে ১-০ গোলে জিতে গতবারের অলিম্পিক্স খেতাব ডিফেন্ড করার লক্ষ্যে আরও একধাপ এগোল ব্রাজিল।

গতবারই দীর্ঘ হতাশার পর নিজেদের দেশে অলিম্পিক গোল্ড মেডেল জয়ের স্বপ্ন সার্থক করেছিল ব্রাজিল ফুটবল দল। নিজেদের খেতাবকে ডিফেন্ড করার লক্ষ্যে এদিন আরও একধাপ এগিয়ে গেল সেলেসাও বাহিনী। গোটা টুর্নামেন্ট জুড়েই ব্রাজিলের হয়ে ছন্দে দেখিয়েছে রিচার্লিসনকে। এদিন গোল না করলেও গোলের ঠিকানা লেখা পাসটি বাড়ান তিনি।
৩৭ মিনিটে ম্যাথিয়াস কুনিয়া ব্রাজিলের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন। ম্যাচের ৮৭ মিনিটে গোল করার মিশরের হয়ে আক্রম তৌফিক গোল করার সুযোগ পেলেও ব্রাজিলের খেলোয়াড়রা তা ক্লিয়ার করতে সক্ষম হয়। গোটা ম্যাচে নিজেদের সেরা ফর্মে না খেলেই অনায়াসে মিশরকে পরাস্ত করে সেলেসাও বাহিনী। সেমিফাইনালে মেক্সিকোর মুখোমুখি হবে ব্রাজিল।

অন্যদিকে, আইভরি কোস্টকে ৫-২ হারিয়ে সেমিফাইনালে উঠল স্পেন। সেমিফাইনালে মেক্সিকোর মুখোমুখি হবে ব্রাজিল, স্পেন মাঠে নামবে আয়োজক দেশ জাপানের বিরুদ্ধে। যদিও মাত্র দিন কয়েক আগে ব্রাজিল ও স্পেন, দুই দলই যথাক্রমে কোপা আমেরিকা এবং ইউরোর খেতাব জয়ের কাছে গিয়েও খালি হাতেই ফিরেছিল। তবে আন্তর্জাতিক স্তরে না হলেও অলিম্পিক্সের শেষে পদক জয়ের সম্ভাবনা জিইয়ে রাখল দুই দলই।

সূত্র : হিন্দুস্তান টাইমস।


এই ক্যাটাগরির আরো সংবাদ