শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

ইসলামী ব্যাংকের ‘সেলফিন’ অ্যাপ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক / ৩৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

ইসলামী ব্যাংকের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘সেলফিন’ অ্যাপ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩০ নভেম্বর) রাজধানীর দিলকুশা বাণিজ‌্যিক এলাকায় ইসলামী ব্যাংক টাওয়ারে প্রধান অতিথি হিসেবে এ অ্যাপ উদ্বোধন করেন ব্যাংকটির চেয়ারম্যান অধ্যাপক মো. নাজমুল হাসান। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক তানভীর আহমেদ।

ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক তাহের আহমেদ চৌধুরী ও মো. মোশাররফ হোসাইন এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবুল ফয়েজ মুহাম্মাদ কামালউদ্দীন।

ইসলামী ব্যাংক জানিয়েছে, নতুন এ অ্যাপে ব্যাংকিংসহ অন্যান্য সব আর্থিক সেবা পাওয়া যাবে।

সেলফিনের মাধ্যমে ইনস্ট্যান্ট ভিসা কার্ড, ব্রাঞ্চ ছাড়া ই-কেওয়াইসিভিত্তিক ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ইএফটি এবং এনপিএসবির মাধ্যমে অন্য ব্যাংকে বা কার্ডে সরাসরি ফান্ড ট্রান্সফার, অ্যাড মানি, রিকোয়েস্ট মানি, ই-কমার্স, মার্চেন্ট পেমেন্ট, ক্রেডিট কার্ডের বিল প্রদান, ইউটিলিটি বিল পেমেন্ট, টিকেটিং এবং ভিসা ডিরেক্টের মাধ্যমে রেমিট‌্যান্স গ্রহণসহ অন্যান্য ব্যাংকিং সেবা পাওয়া যাবে।

এছাড়া, এই অ্যাপে ইসলামী ব্যাংকের যেকোনো কার্ড, অ্যাকাউন্ট ও মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ‘এমক্যাশ’ যুক্ত করা, যেকোনো ভিসা অথবা মাস্টারকার্ড থেকে ফান্ড ট্রান্সফার, কিউআর কোডের মাধ্যমে কেনাকাটা, মোবাইল রিচার্জ, ব্যালেন্স ইনকোয়ারি ও তাৎক্ষণিক কার্ড, অ্যাকাউন্ট স্টেটমেন্ট সুবিধা আছে। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি দেওয়া, কার্ড ছাড়াই এটিএম থেকে ক্যাশ আউট, এমক্যাশ ট্রান্সফার, ক্যাশ বাই কোডের মাধ্যমে হিসাববিহীন ব্যক্তিকে টাকা পাঠানো যাবে সেলফিন অ্যাপে।

বাংলাদেশিরা জাতীয় পরিচয়পত্র দিয়ে স্মার্ট ফোনের মাধ্যমে তাৎক্ষণিক সেলফিন অ্যাকাউন্ট খুলতে পারবেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ