শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

সীমিত পরিসরে রোববার খুলছে ব্যাংক-বীমা-শেয়ারবাজার

দর্পণ প্রতিবেদন / ৩৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১

ঈদের ছুটি শেষে আগামীকাল রোববার আবারও খুলছে ব্যাংক, বীমা ও শেয়ারবাজার। তবে কঠোর বিধিনিষেধের কারণে লেনদেন হবে সীমিত পরিসরে।

করোনার সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় শুক্রবার (২৩ জুলাই) সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত ১৪ দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার।

এ সময় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করলেও ব্যাংক, শেয়ারবাজার ও বীমা অফিস খোলার সিদ্ধান্ত নেয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, ব্যাংকের লেনদেন হবে সীমিত পরিসরে।

আগামীকাল রোববার থেকে ৫ আগস্ট পর্যন্ত ব্যাংকের লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার ব্যাংক বন্ধ থাকবে। ঈদের ছুটি শুরু হওয়ার আগেই কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংক খোলার নির্দেশনা দেয়ার পর পরই পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কঠোর বিধিনিষেধের মধ্যে শেয়ারবাজারে লেনদেন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানায়।

সিদ্ধান্ত অনুযায়ী, রোববার থেকে ৫ আগস্ট পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এই লেনদেনে স্বাভাবিক সময়ের মতো ১৫ মিনিট প্রি-ওপেনিং সেশন থাকবে এবং লেনদেন শেষে ১৫ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন চালু থাকবে।

ব্যাংক ও শেয়ারবাজার খোলার সিদ্ধান্ত আসার পর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ২৩ জুলাই থেকে ৫ আগস্ট বীমা প্রতিষ্ঠানের সেবা নিশ্চিত করার প্রয়োজনীয় নির্দেশনা জারি করার জন্য বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে (আইডিআরএ) নির্দেশ দেয়।

নির্দেশনা অনুযায়ী, বীমা কোম্পানির অফিস খোলার সিদ্ধান্ত জানায় আইডিআরএ। আইডিআরএ বলেছে, কঠোর বিধিনিষেধের মধ্যে বীমা কোম্পানির প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা অফিস সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ