শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

রাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করল ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক / ৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ভোটাভুটির মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করে এই প্যানেল গঠন করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান আনুষ্ঠানিকভাবে এই প্যানেল ঘোষণা করেন।

প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শেখ নূর উদ্দিন আবীর। সাধারণ সম্পাদক (জিএস) পদে রয়েছেন দফতর সম্পাদক ও একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাফিউল জীবন। যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে রয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিন বিশ্বাস এষা।

আগামী ২৫ সেপ্টেম্বর ২৩টি পদে রাকসু, ৫টি পদে সিনেট প্রতিনিধি এবং ১৫টি পদে হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে ছাত্রদল সিনেট প্রতিনিধি ও ১৭টি হল সংসদের জন্যও প্যানেল চূড়ান্ত করেছে। সেগুলো শিগগিরই প্রকাশ করা হবে বলে জানান আমানউল্লাহ আমান।

প্যানেল ঘোষণার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, সাধারণ সম্পাদক সরদা জহুরুলসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

অন্যান্য পদে মনোনীতরা হলেন—ক্রীড়া সম্পাদক নার্গিস খাতুন, সহ ক্রীড়া সম্পাদক মাহফুজুর রহমান শাওন,সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফী, সহ সাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার আলম অধী মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার, সহ মহিলা বিষয়ক সম্পাদক নুসরাত ঈশিতা,তথ্য ও গবেষণা সম্পাদক গাজী ফেরদৌস হাসান, সহ তথ্য ও গবেষণা সম্পাদক রেদোয়ানুল ইসলাম হৃদয়, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক রাফায়েতুল ইসলাম রাবিত, সহ মিডিয়া ও প্রকাশনা সম্পাদক নূর নবী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মারুফ হোসেন, সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাইমুল ইসলাম নাঈম,বিতর্ক ও সাহিত্য সম্পাদক মাসুম বিল্লাহ, সহ সম্পাদক জিসান বাবু,পরিবেশ ও সমাজসেবা সম্পাদক  এ. আর. রাফি খান,  সহ সম্পাদক কুঞ্জশ্রী রায় সুলগ্ন (শুভ), সদস্য মিনারুল ইসলাম মেঘ, সাইদ হাসান ইবনে রুহুল, মাহবুব মোর্শেদ ইল্লিন ও আশরাফুল ইসলাম।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ