শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

ফ্যাসিস্ট সরকারের পতন জাতির জন্য রহমত স্বরূপ: মাওলানা হাবিবুল্লাহ

নিজস্ব প্রতিবেদক / ৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন জাতির জন্য রহমত স্বরূপ, ভবিষ্যতে আর কখনো আমাদের দেশে কোন স্বৈরশাসক মাথা গজিয়ে উঠতে না পারে, সে দিকে দেশবাসীকে সজাগ থাকতে হবে। মানব রচিত আইনই হচ্ছে লুঠপাট ও শোষণের হাতিয়ার। তাই মানব রচিত আইনের পরিবর্তে আমাদেরকে কোরআন- সুন্নাহর আইন প্রতিষ্ঠা করতে হবে। সে লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামে আত্মনিয়োগ করতে হবে।

সোমবার (৩০ শে জুন) বাংলাদেশ খেলাফত আন্দোলন ভোলা জেলা শাখার উদ্যোগে ভোলা জেলা শহরের খলিফা পট্টিতে জেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা আমীর মাওঃ আব্দুর রহমান খান তালুকদারের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মোঃ শাহীন আলম চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওঃ ইউসুফ সাদেক হক্কানী, নায়েবে আমীর মাওঃ মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মোঃ রোকনুজ্জামান রোকন, সাংগঠনিক সম্পাদক মুফতী সুলতান মহিউদ্দীন।

জেলা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মাওঃ আব্দুল মালেক এওয়াজপুরী, সৈয়দ মাহবুবুর রহমান ওসমানী, মাওঃ আহমদ উল্লাহ ওসমানী, জেলা সাধারণ সম্পাদক মাওঃ সাইফুর রহমান, মাওঃ আবুল কালাম আজাদ, মাওঃ আবু তাহের, মাওঃ আঃ মালেক, মুফতী আঃ হান্নান, মাওঃ আবুল বাশার, মাওঃ নুর নবী, মাওঃ হাবীবুল্লাহ তাহেরী, মুফতী নাইম আল হাসান ও মাওঃ হেমায়েত উল্লাহ প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে খেলাফত মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী বলেন, হাফেজ্জী হুজুর রহঃ’র রেখে যাওয়া নীতি আদর্শ অনুসরণে ইসলামী রাজনীতিকে এগিয়ে নিতে হবে।
সভাপতির বক্তব্যে মাওঃ আঃ রহমান খান তালুকদার বলেন ইসলামী রাজনীতিতে খেলাফত আন্দোলনের ভূমিকা প্রশংসনীয়। জাতীয় ও আন্তর্জাতিক সকল জালিমদের বিরুদ্ধে খেলাফত আন্দোলন সর্বাগ্রে রাজপথে ঝাঁপিয়ে পড়ে।

সম্মেলনে মাওঃ আঃ রহমান খান তালুকদারকে আমীর ও মাওঃ সাইফুর রহমানকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট জেলা কমিটি পুনর্গঠন করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ