শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা ১০ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক / ৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা আগামী ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, পরীক্ষা শুধু ঢাকা কেন্দ্রে নেওয়া হবে। মঙ্গলবার (৭ অক্টোবর) কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থিত ১৮২টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং কমিশনের নিজস্ব দুটি হলরুমে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার আসন বিন্যাস, সময়সূচি ও নির্দেশনা পিএসসি’র সরকারি ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশ করা হয়েছে।

পরীক্ষার্থীদের সকাল ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। প্রবেশের সময় প্রবেশপত্র ও বৈধ ছবি সংবলিত পরিচয়পত্র (জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স) সঙ্গে রাখতে হবে। কোনো ধরনের মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর বা স্মার্ট ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার হলে ওএমআর শিট সঠিকভাবে পূরণ করতে হবে এবং উত্তরপত্র যাতে নষ্ট না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত পাওয়া গেলে তাৎক্ষণিক বহিষ্কার করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষায় মোট ২০০টি এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে। পরীক্ষার মোট সময় দুই ঘণ্টা। পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর ৮ ডিজিটের, যা কালো বলপেন দিয়ে লিখে নির্ধারিত বৃত্ত পূরণ করতে হবে। প্রশ্নপত্রে সেট নম্বর আগেই মুদ্রিত থাকবে, তাই আলাদাভাবে সেট নম্বর লেখার প্রয়োজন নেই। প্রশ্নপত্র হাতে পাওয়ার পর সেট নম্বর মিলিয়ে নিতে বলা হয়েছে।

পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কেউ কক্ষ ত্যাগ করতে পারবেন না। পরিদর্শকরা পরীক্ষার্থীর প্রবেশপত্র, রেজিস্ট্রেশন নম্বর ও ছবি যাচাই করবেন এবং পরীক্ষা শেষে হাজিরা তালিকায় স্বাক্ষর নেওয়া হবে। পরীক্ষার্থীর ছবি, নাম, রেজিস্ট্রেশন নম্বর বা স্বাক্ষরে কোনো গরমিল পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য শ্রুতিলেখক নিয়োগের ব্যবস্থা করা হয়েছে। দৃষ্টি প্রতিবন্ধী পরীক্ষার্থীরা প্রতি ঘণ্টায় ১০ মিনিট এবং অন্যান্য প্রতিবন্ধীরা প্রতি ঘণ্টায় ৫ মিনিট অতিরিক্ত সময় পাবেন।

পিএসসি জানিয়েছে, ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ সুষ্ঠু ও স্বচ্ছভাবে আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ