শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

৪৩তম বিসিএস থেকে সহকারী শিক্ষক হলেন ১৩৮ জন

নিজস্ব প্রতিবেদক / ১১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

৪৩তম বিসিএস থেকে ১৩৮ জনকে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জীববিজ্ঞান, বাংলা, ভূগোল ও ধর্ম বিষয়ের সহকারী শিক্ষক নিয়োগ করেছে সরকার। আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর)  শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এই নিয়োগ ও পদায়নের প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশের পরিপ্রেক্ষিতে ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের সুপারিশপ্রাপ্ত ১৩৮ জনের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ ও পদায়ন করা হলো। সহকারী শিক্ষক পদে (দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার) জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুসারে দশম গ্রেডে বেতন পাবেন তাঁরা। এ গ্রেডে বেতন স্কেল হলো ১৬,০০০–৩৮,৬৪০ টাকা।

১৩৮ জনের মধ্যে ভুগোল বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে পদে ৪৯ জন, বাংলা বিষয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পেয়েছেন ৩৪ জন, ভূগোল বিষয়ের সহকারী শিক্ষক পদে ৪০ জন এবং ধর্ম বিষয়ের সহকারী শিক্ষক পদে ১৫ জন নিয়োগ পেয়েছেন।

নিয়োগপ্রাপ্ত কোনো সহকারী শিক্ষকের স্বাস্থ্য পরীক্ষা ও প্রাক্‌-জীবন বৃত্তান্ত (পুলিশ ভেরিফিকেশন) প্রতিবেদনে কোনোরূপ বিরূপ মন্তব্য বা আপত্তি থাকলে নিয়োগ আদেশ বাতিল হবে। চাকরিতে যোগদানের সময় যোগদানপত্রের সঙ্গে ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বন্ড সম্পাদন করতে হবে যে তিনি নিজের বা পরিবারের অন্য সদস্যদের জন্য কোনো যৌতুক নেবেন না এবং কোনো যৌতুক দেবেন না।

আগামী ৭ অক্টোবর সকাল ৯টায় নিয়োগপ্রাপ্তদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ((মাউশি) সরকারি মাধ্যমিক শাখায় আবশ্যিকভাবে যোগদান করতে হবে। অন্যথায় যোগদানে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং তাদের নিয়োগ বাতিল বলে গণ্য হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ