শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৭২ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

এতে বলা হয়, আজ ১ হাজার ৫২২ জনের নমুনা পরীক্ষায় ৬১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ১ হাজার ৪৫৩ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ৭১ জনের। সংক্রমণ কমেছে দশমিক ৮৮ শতাংশ। বুধবার শনাক্তের হার ছিল ৪ দশমিক ৮৯ শতাংশ। আজ কমে হয়েছে ৪ দশমিক ০১ শতাংশ।

এতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫৫ লাখ ৯ হাজার ২১৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৪৪ হাজার ৩০১ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ১৮ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৭০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২০ লাখ ১১ হাজার ২২৮ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৮ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৮ দশমিক ৩৮ শতাংশ।(বাসস)


এই ক্যাটাগরির আরো সংবাদ