শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

২০২৭ এশিয়ান কাপ ফুটবল অনুষ্ঠিত হবে সৌদি আরবে

স্পোর্টস ডেস্ক / ১৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩

২০২৭ এশিয়ান কাপ ফটুবলের  স্বাগতিক হিসেবে সৌদি আরবের নাম ঘোষনা করা হয়েছে। নিজেদের ইমেজ বৃদ্ধির লক্ষ্যে তেল সমৃদ্ধ বিশ্বের অন্যতম ধনী এই দেশটিতে এশিয়ান কাপের পর বিশ্বকাপ বিডে অংশ নেবারও ইঙ্গিত পাওয়া গেছে। 

এশিয়ান কাপের বিডে তিন বারের বিজয়ী সৌদি আরবের একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে ভারতের নাম থাকলেও পরবর্তীতে তারা প্রার্থীতা প্রত্যাহারের ঘোষনা দেয়।

বাহরাইনে বুধবার অনুষ্ঠিত এশিয়ান ফুটবল কনফেডারশেন (এএফসি) কংগ্রেসে এশিয়ান কাপের স্বাগতিক হিসেবে সৌদি আরবের নাম নিশ্চিত করা হয়েছে।

স্বাগতিক হিসেবে দায়িত্ব পাবার পর সৌদি আরবের ক্রীড়ামন্ত্রী প্রিন্স আব্দুলাজিজ বিন তুরকি আল ফয়সাল বলেছেন, ‘ইতিহাসে অন্যতম সেরা একটি টুর্নামেন্ট উপহার দিতে আমরা মুখিয়ে আছি। ২০২৭ সাল পর্যন্ত সৌদি আরবের অনেক কিছুই পরিবর্তন হয়ে যাবে, যে কারনে দুর্দান্ত একটি টুর্ণামেন্ট আয়োজনে আমরা আশাবাদী।’

এদিকে ২০৩০ সালের বিশ্বকাপের জন্য যৌথ বিডে অংশ নিতে মিশর ও গ্রীসের সাথে আলোচনা শুরু করেছে সৌদি আরব।


এই ক্যাটাগরির আরো সংবাদ