শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

১ জানুয়ারি বাণিজ্য মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক / ১৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৩ আগামী ১ জানুয়ারি থেকে শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর অদূরে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী এই বাণিজ্য মেলার উদ্বোধন করবেন। 

বৃহস্পতিবার রপ্তানি উন্নয়ন ব্যুারোর (ইপিবি) মহাপরিচালক মাহবুবুর রহমান বলেন,‘ মেলা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। আগামী ১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় বাণিজ্য মেলার উদ্বোধন করবেন। এবারের মেলার পরিসর বাড়ানো হয়েছে।’

এবার দেশি-বিদেশি মিলে মেলায় মোট ৩৫১টি স্টল, প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন থাকবে। গতবার এই সংখ্যা ছিল ২২৫টি। দেশীয় প্রতিষ্ঠান ছাড়াও মেলায় সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, কোরিয়া, ভারতসহ ১০টি বিদেশি রাষ্ট্রের ১৭টি প্রতিষ্ঠান অংশ নেবে।

মাহবুবুর রহমান জানান, মেলায় দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস থাকবে। প্রথমে ৩০টি বাস থাকলেও পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী বাসের সংখ্যা বাড়ানো হবে। ১০০ টি পর্যন্ত বাস প্রস্তুত রাখা হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, ইতোমধ্যে স্টল বরাদ্দ শেষ হয়েছে। যেসব প্রতিষ্ঠান স্টল বরাদ্দ পেয়েছে, তারা ডেকোরেশনসহ প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে শেষ করেছে।

বাণিজ্য মেলায় নির্বিঘ্নে যাওয়ার জন্য ৩০০ ফিট রাস্তা যাতায়াত উপযোগী করা হয়েছে। এক্সিবিশন সেন্টারের ভেতরে ও সামনের ফাঁকা জায়গা মিলে স্টল থাকবে। এতে করে দর্শনার্থীরা স্বাচ্ছন্দে ঘুরে বেড়াতে পারবেন। এবারও প্রিমিয়ার প্যাভিলিয়ন, প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন, জেনারেল স্টল, ফুডকোড, মিনি স্টল, প্রিমিয়ার স্টলসহ ৩২টি ক্যাটাগরি রয়েছে। মিলনায়তনের ভেতরে নিজস্ব একটা ক্যাফেটরিয়া রয়েছে। একসঙ্গে ৫০০ লোক বসে খাবার খেতে পারবে।(বাসস)


এই ক্যাটাগরির আরো সংবাদ