শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫

নিজস্ব প্রতিবেদক / ৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

টাইফয়েড জ্বর প্রতিরোধের জন্য আগামী ১২ অক্টোবর থেকে দেশে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ শুরু হতে যাচ্ছে। এই ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে।

মাউশি জানিয়েছে, ২০২৫ সালের এই বৃহৎ টিকাদান কার্যক্রমের আওতায় প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা তাদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে থাকা ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুরা নিকটবর্তী ইপিআই টিকাদান কেন্দ্রে টিকা গ্রহণ করতে পারবে।

নির্দেশনায় উল্লেখিত মূল বিষয়গুলো:

১.  উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসাররা প্রধান শিক্ষকদেরকে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মীদের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার নির্দেশ দেবেন। জেলা ও উপজেলা শিক্ষা অফিসের ফেসবুক পেজে প্রচারমূলক কাগজপত্র আপলোড করা হবে।

২. সহকারী উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসাররা বিদ্যালয়গুলোতে কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন তদারকি করবেন।

৩. জেলা, উপজেলা ও থানার কর্মকর্তারা দৈবচয়নের ভিত্তিতে বিদ্যালয়গুলোতে কার্যক্রম পরিবীক্ষণ করবেন।

৪. প্রধান শিক্ষকদের লক্ষ্য থাকবে শিক্ষকদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ নিশ্চিত করা এবং সহকারী শিক্ষকদের সম্পৃক্ত করা।

৫. শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশন, টিকা গ্রহণ নিশ্চিতকরণ, টিকাদান কেন্দ্রে স্বেচ্ছাসেবী নিয়োগ এবং অভিভাবকদের উদ্বুদ্ধকরণ নিশ্চিত করবেন।

৬. রেজিস্ট্রেশন ফরমের তথ্য সঠিক কিনা তা দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা তদারকি করবেন।

৭. কার্যক্রমের সমন্বয় করবেন সহকারী পরিচালক (বিশেষ শিক্ষা) মো. খালেদ সাইফুল্লাহ।

সরকারের জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় এই ক্যাম্পেইনে প্রায় ৫ কোটি শিশুকে নিরাপদ টাইফয়েড টিকা বিনামূল্যে প্রদান করা হবে। থানা, উপজেলা ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ