শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

১১ পুলিশ সুপারকে বদলি

নিজস্ব প্রতিবেদক / ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখের সই করা এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

ডিটিসির ট্রাফিক এনফোর্সমেন্ট অফিসার মো. আবুল খায়েরকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), দিনাজপুরের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মো. সেলিম খানকে ডিটিসির ট্রাফিক এনফোর্সমেন্টে, ঝিনাইদহের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্টের মো. শাহরিয়ার আলীকে পুলিশ টেলিকমে, মহালছড়ি-৬ এর আর্মড পুলিশ ব্যাটালিয়নের মো. মিজানুর রহমানকে ট্যুরিস্ট পুলিশে ও শিল্পাঞ্চল পুলিশ ইউনিট-১ এর মো. সাখাওয়াত হোসেনকে বরিশাল ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্টে বদলি করা হয়েছে।

ঢাকা উত্তরের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মোহাম্মদ নাজমুল আলমকে মাদারীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, কক্সবাজার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মোহাম্মদ সারোয়ার আলমকে শিল্পাঞ্চল পুলিশে, খুলনা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সৈয়দ মোশফিকুর রহমানকে নৌ পুলিশে, রাজশাহী মহানগরের মো. মনিরুল ইসলামকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই), চট্রগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের উজ্জ্বল কুমার রায়কে নওগাঁ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে ও ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মোহাম্মদ মাহফুজুর রহমানকে সিলেট মহানগরে বদলি করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ