শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

হেডফোন ছাড়াই শুনতে পারবেন গান!

আইটি ডেস্ক / ৩১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

হেডফোন ছাড়াই শুনতে পারবেন গান। এমনই এক নতুন ‘সাউন্ড বিমিং’ অডিও প্রযুক্তির সম্ভাবনার কথা জানিয়েছে ইসরায়েলি সংস্থা নভোটো সিস্টেম।

তারা এমন একটি ডেস্কটপ ডিভাইস নিয়ে এসেছে যা হেডফোন ছাড়াই সরাসরি শ্রোতার কানের কাছে শব্দ পৌঁছে দেবে। উদ্বোধনের আগে সংবাদ সংস্থা এপির কাছে ডেস্কটপ প্রোটোটাইপের সাউন্ডবিমার ১.০-এর ডেমো উপস্থাপন করেছে প্রতিষ্ঠানটি। প্রযুক্তিটি দেখে মনে হয় তা কোনো বৈজ্ঞানিক কল্পকাহিনির সিনেমার অংশ। এর থ্রি-ডি বলয়ে তৈরি শব্দ শুনে আপনার মনে হবে এটি আপনার কানের ভেতরে, সামনে বা পেছনের কোথাও থেকে আসছে।

নভোটো আশা করছে, ডিভাইসটি প্রচুর পরিমাণে ব্যবহার করবেন প্রযুক্তিপ্রেমীরা। অফিসের কর্মীদের সঙ্গ দেয়া বা কনফারেন্স কলে অংশ নেয়া সহকর্মীদের বিরক্ত না করে যে কেউ এতে তার পছন্দের চলচ্চিত্র, গান ও শব্দসহ গেম উপভোগ করতে পারবেন।

অন্যদিকে, হেডফোনের কোনো উপস্থিতি না থাকায় কক্ষের অন্য শব্দ বা আলাপ বা কথাগুলো চাইলে পরিষ্কারভাবে শুনতে পারবেন। প্রযুক্তিটিতে থ্রি-ডি সংবেদনশীল মডিউল ব্যবহার করা হয়েছে। এটি শ্রোতার কানের অবস্থান শনাক্ত করে তরঙ্গের মাধ্যমে কানের মধ্যে অডিও পাঠায়। এর মাধ্যমে শ্রোতার কানের চারপাশে ৩৬০ ডিগ্রিতে তৈরি শব্দগুলো স্টেরিও বা থ্রি-ডি মোডে শোনা যাবে বলে জানিয়েছে সংস্থাটি।

  • সূত্র: যুগান্তর


এই ক্যাটাগরির আরো সংবাদ