শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন

হিলি সীমান্তে বিজিবির সঙ্গে বিএসএফের বৈঠক

নিজস্ব প্রতিবেদক / ২৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা পরিদর্শন ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর সহিত বৈঠক করলেন ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী বিএসএফের অতিরিক্ত মহাপরিচালক ওয়াই বি খুরানিয়া। 

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তিনি হিলি সীমান্ত এলাকা পরিদর্শনে আসেন এসময় বিজিবি দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার তাকে ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানান ও কুশল বিনিময় করেন। পরে তারা সীমান্তের চেকপোষ্ট গেটের ভারত অংশে এক বৈঠকে মিলিত হন। পরে দুই বাহিনীর পক্ষ থেকে মিষ্টি ও ক্রেস্ট উপহার দেওয়া হয়।

বৈঠকে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী বিএসএফের অতিরিক্ত মহাপরিচালক ওয়াই বি খুরানিয়া এর নেতৃত্বে ভারতের নর্থবেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি রবি গান্ধী, রায়গঞ্জ সেক্টেরের সেক্টর কমান্ডার এসএ শ্রীবাস্তব, পতিরাম-৬১ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক ভালেন্দু ত্রিবেদী এবং বিজিবি দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার এর নেতৃত্বে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল রফিকুল ইসলামসহ উভয় বাহিনীর কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বিজিবি দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার সাংবাদিকদের বলেন, চোরাচালান, নারী শিশু পাচার, মাদক পাচারসহ সীমান্তকে সুরক্ষিত রাখতে ও অপরাধমুক্ত রাখতে এবং দুদেশের সীমান্ত রক্ষি বাহিনীর সাথে সম্পর্ক উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আমাদের এখানে অপরাধ কম, দুর্ঘটনা কম হচ্ছে আমরা তাদের সাথে বৈঠক করছি এর ফলে সম্পর্কের উন্নয়ন হচ্ছে দুবাহিনীর মাঝে বোঝাপোড়া ভালো হচ্ছে। যে কোন ইস্যু নিয়ে আমরা তাদেরকে বললে তারা সেটি দেখেন তেমনি তারাও যে কোন বিষয় নিয়ে আমাদের জানালে আমরা সেটি দেখি। আমাদের দুবাহিনীর মাঝে সম্পর্ক উন্নয়নের একটা পদ্ধতি কথা বলা যা আমরা চালিয়ে যাচ্ছি।


এই ক্যাটাগরির আরো সংবাদ