শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

হিলি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

নিজস্ব প্রতিবেদক / ১২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ মে, ২০২৪

দীর্ঘ ৫ মাস ৭ দিন পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। ভারত সরকার পেঁয়াজ রফতানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ায় আমদানির পেঁয়াজ দেশে এলো।

মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টায় ভারত থেকে পেঁয়াজ বোঝাই একটি ট্রাক প্রবেশের মধ্য দিয়ে এ বন্দর দিয়ে আমদানি শুরু হয়।

ভারতের মা ভারতি ইন্টারন্যাশনাল ৩০ টন পেঁয়াজ রফতানি করে, যা বগুড়ার আর এসডি ইন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান আমদানি করেন।

আমদানিকারকের প্রতিনিধি আহম্মেদ আলী বলেন, ভারত পেঁয়াজ রফতানির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার পর থেকেই আমদানির জন্য আইপি নেওয়া ও এলসি খোলাসহ সব প্রস্তুতি নিতে শুরু করেন আমদানিকারকরা। তবে দেশটির ৪০ ভাগ শুল্ক আরোপ ও ৫৫০ মার্কিন ডলার রফতানিমূল্য নির্ধারণ রয়েছে। এতে করে পেঁয়াজের দর ৬৫ থেকে ৭০ টাকা পড়ে যাচ্ছে।

এদিকে, দেশের বাজারে পেঁয়াজের দাম কম থাকায় আমদানিতে আগ্রহ নেই বলে জানিয়েছেন আমদানিকারকরা। রফতানি শুল্ক প্রত্যাহার করা হলে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বাড়বে তাতে দাম কমে আসবে বলে জানিয়েছেন তারা

প্রসঙ্গত, অভ্যন্তরিন বাজারে পেঁয়াজের সংকট ও দাম বৃদ্ধির অজুহাত দেখিয়ে গত বছরের ৭ ডিসেম্বর পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করে ভারত। এরপর থেকে এ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। চলতি বছরের ৪ মে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় ভারত।


এই ক্যাটাগরির আরো সংবাদ