শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

হাসপাতালে শুয়েই দেখলেন ইতিহাস গড়া জয়, উচ্ছ্বসিত সৌরভ

স্পোর্টস ডেস্ক / ২৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

কোভিডে আক্রান্ত হয়ে ভর্তি হাসপাতালে তিনি। তার ফাঁকেই চোখ রেখেছিলেন ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টে। সেঞ্চুরিয়নে ভারতের জয়ে রীতিমত উচ্ছ্বসিত সৌরভ গাঙ্গুলী। এখন ভালই আছেন জানিয়ে বোর্ড সভাপতি টুইট করেছেন বৃহস্পতিবার বিকেলেই।

সৌরভ লিখেছেন, ‘দারুণ জয় টিম ইন্ডিয়ার। এই ফলাফলে আমি একেবারেই অবাক হইনি। ভারতকে এই সিরিজে হারানো খুব কঠিন কাজ হতে চলেছে। দক্ষিণ আফ্রিকাকে নিজেদের ক্ষমতার বাইরে গিয়ে খেলতে হবে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’

বৃহস্পতিবার বোলারদের দাপটে দক্ষিণ আফ্রিকাকে ১১৩ রানে হারিয়েছে ভারত। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে তিন উইকেট শিকার করেন মোহাম্মদ শামি। তবে প্রথম ইনিংসে শতরানের জন্য ম্যাচের সেরা হয়েছেন কেএল রাহুল।

এদিকে, বৃহস্পতিবার শারীরিক অবস্থার আরও খানিকটা উন্নতি হয়েছে সৌরভের। তাঁকে হাসপাতালে ভর্তি করানোর পর থেকে আর জ্বর আসেনি বলেও জানা গেছে। তবে এখনই হয়তো হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না তিনি।

সৌরভ গাঙ্গুলী ওমিক্রনে আক্রান্ত কি না, তা জানতে ইতোমধ্যেই জিন পরীক্ষার জন্য তাঁর নমুনা কল্যাণীতে পাঠানো হয়েছে। সূত্রের খবর, শুক্রবার বিকেলে আসবে ওই জিন পরীক্ষার রিপোর্ট। সূত্র- আনন্দবাজার।


এই ক্যাটাগরির আরো সংবাদ