শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

হাজী লোকমান পাবলিক স্কুলের বাংলা নববর্ষ উদযাপন

নিজস্ব প্রতিবেদক / ৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

হাজী লোকমান পাবলিক স্কুলের উদ্যোগে আজ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে এক আলোচনা ও দোয়া অনুষ্ঠান বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় ।

বুধবার (১৪ই এপ্রিল) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত আন্দোলন চাঁদপুর জেলা শাখার নায়েবে আমির হযরত মাওলানা, হাফেজ আল্লাহমা মোঃ মনিরুল ইসলাম কাসেমী।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অধ্যক্ষ এবং দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মোঃ রোকনুজ্জামান রোকন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম শেখ । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুরজমির পত্রিকার যুগ্ন সম্পাদক বিশিষ্ট সমাজসেবক মোঃ খোরশেদ আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা ইয়াসমিন আক্তার , অনামিকা আক্তার , সুবর্ণা আক্তার।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আজি লোকমান পাবলিক স্কুলের নার্সারীর ছাত্র মোঃ আবু বক্কর সিদ্দিক। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি ও সভাপতি সহ অন্যান্যরা।

সবশেষে অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ খেলাফত আন্দোলন চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা মুফতি মোঃ মনিরুল ইসলাম কাসেমী। পহেলা বৈশাখ উপলক্ষে কিছু লোকেরা যে ধরনের কর্মকাণ্ড করেন তা ইসলামবিরোধী অতএব এই দিবসকে সামনে রেখে বাড়ি দিবসের অনুষ্ঠানে কোন ধরনের বেহায়াপনা করা যাবে না আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম যেভাবে ইসলামের জন্য কাজ করে গেছেন সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি খেলাফত প্রতিষ্ঠায় যে রাজনীতি করে গেছেন তার মধ্যেই সবকিছু রয়েছে ইসলাম প্রতিষ্ঠার জন্য। তিনি ৮৬ বছর বয়সও ইসলামের দাওয়াত দিয়ে মানুষের কল্যাণে কাজ করে গেছেন আমরাও তার আদর্শকে ধরে রেখে ভবিষ্যৎ জিন্দেগি করলে দুনিয়ায় ও শান্তি এবং আখেরাতে ও শান্তি পাব। আল্লাহ সুবহানাতায়ালা কোরআনের মধ্যেই সবকিছু দিয়ে দিয়েছেন কোরআনকে যদি আমরা ফলো করি তাহলে আর আমাদের কোন ধরনের অসুবিধা হবে না তাই কোরআনের আলোকে এবং নবী করিম সাঃ এর সুন্নত মত জিন্দেগি আমাদের চালিয়ে যেতে হবে। বাংলা ভাষাকে আমাদের গুরুত্ব সহকারে ব্যবহার করতে হবে। বাংলা আমাদের মায়ের বাসা। আমরা মুসলমান হিসেবে বাংলা ভাষাকে যেভাবে গুরুত্ব দিয়ে থাকি অন্য দেশের মানুষ সেভাবে গুরুত্ব দেয় না। আল্লাহ তাআলা ইসলামী আদর্শকে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি তাই সবাই বলি আলহামদুলিল্লাহ। ইসলামী ভাবে যদি জিন্দেগি করি তাহলে জান্নাতে যাব। ইসলামী ভাষায় আমরা আমাদের ভাষাকে গুরুত্ব দিয়ে শিখব। আমাদের নবী হযরত মুহাম্মদ সাঃ শ্রেষ্ঠ নবী অতএব তার জীবনীকে আমরা আঁকড়িয়ে ধরার চেষ্টা করো।

তিনি বলেন এখানকার ছাত্রছাত্রীরা এমনভাবে পড়াশুনা করবে যেন সবাই বলে তাদের মধ্যে আদর্শ এবং নৈতিকতা আছে রোকনুজ্জামান ভাই যেভাবে সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ান তা সত্যিই প্রশংসার দাবিদার।


এই ক্যাটাগরির আরো সংবাদ