শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনায় ডিজিএফআইয়ের দুই গোয়েন্দা নিহত

ঢাকা ব্যুরো / ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

রাঙ্গামাটি জেলা শহরে সড়ক দুর্ঘটনায় ডিজিএফআইর গোয়েন্দা শাখায় কর্মরত দুই সদস্য নিহত হয়েছেন।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন জানান, সোমবার রাত আনুমানিক ১০টার দিকে শহরের পাবলিক হেলথ এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইসা রুহুল (৩৮) এবং আবু দাউদুল হাসান (৩৮)। তারা দু’জনেই ডিজিএফআই রাঙ্গামাটি গোয়েন্দা শাখায় কর্মরত বলে জানা গেছে।

নিহত দাউদের বাড়ি ভোলা সদরের কালিবাড়ী রোড এলাকায় এবং নিহত ইসা রুহুলের বাড়ি সিরাজগঞ্জের শাহাজাদপুরের গোবিন্দপুর এলাকায়।

স্থানীয়রা জানান, সোমবার রাতে ডিজিএফআইয়ের দুই ফিল্ড অফিসার মোটরসাইকেলযোগে যাওয়ার সময় বিপরিত দিকে আসা বাসের চাপায় ঘটনাস্থলেই একজন মারা যান।

পরে স্থানীয়রা অন্যজনকে উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম বাংলাদেশ জানান, বাসের ধাক্কায় দুজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বাসটিকে আটক করা হয়েছে এবং দুর্ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে।

নিহতদের মরদেহ পোস্টমর্টেমের পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। (বাসস)


এই ক্যাটাগরির আরো সংবাদ