শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

সোমবার থেকে মেট্রোরেলে বসছে ভ্যাট, বাড়ছে ভাড়া

নিজস্ব প্রতিবেদক / ১২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪

মেট্রোরেলের টিকিটের ওপর বর্তমানে মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) অব্যাহতির শেষ দিন আজ রোববার (৩০ জুন)। সোমবার (১ জুলাই) সরকারের বিশেষ আদেশে অব্যাহতির সময়সীমা পার হওয়ায় কার্যকর হচ্ছে ভ্যাট।

১৫ শতাংশ ভ্যাট কার্যকর হওয়ায় ভাড়াও বাড়ছে ১৫ শতাংশ।

এ বিষয়ে এনবিআরের প্রথম সচিব (মূসক নীতি) মোহাম্মদ হাসমত আলী বলেন, ‘যেহেতু এখনো এনবিআর থেকে কোনো বিশেষ আদেশ দেওয়া হয়নি, সুতরাং আগের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার থেকে মেট্রোরেলে মূসক আরোপিত হবে। ’

এ বিষয়ে মেট্রোরেলের পরিচালনা সংস্থা ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক বাংলানিউজকে বলেন, ভ্যাট না বসানোর জন্য আমরা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। মন্ত্রণালয় এনবিআরকে দিয়েছে, এখন আমরা এর (চিঠি) জবাবের অপেক্ষা করছি।

এর আগে গত ৪ এপ্রিল ডিএমটিসিএলকে চিঠি দিয়ে এনবিআর জানায়, জুলাই থেকে মেট্রোরেলের সেবা ও টিকিটে মূসক পরিশোধ করতে হবে। এরপর ডিএমটিসিএলসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন মেট্রোরেলে ভ্যাট না বসানোর অনুরোধ করে।

সেসময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, সরকারপ্রধানের কাছে ভ্যাট না বাড়ানোর বিষয়ে অনুরোধ জানানো হয়েছে। মেট্রোরেলের টিকিটের ওপর ভ্যাট মওকুফের সময়সীমা ছিল ৩০ জুন পর্যন্ত। ২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে ওই সুবিধা দেয় এনবিআর।


এই ক্যাটাগরির আরো সংবাদ