দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ২২ ক্যারেটের সোনার প্রতি ভরিতে ২,৬২৪ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১,৬৭,৮৩৩ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
শনিবার (১৯ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম ২০ এপ্রিল থেকে কার্যকর হবে।
বাজুস জানায়, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার ভিত্তিতে তেজাবি সোনার দাম বৃদ্ধি পেয়েছে। নতুন দামে ২১ ক্যারেটের সোনা ১,৬০,২০৫ টাকা, ১৮ ক্যারেটের সোনা ১,৩৭,৩০৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১,১৩,৪৯১ টাকায় বিক্রি হবে।
সোনার দামে এই বছর এটি ২৩তম পরিবর্তন, যার মধ্যে ১৭ বার দাম বেড়েছে এবং ৬ বার কমেছে। বাজুস আরও জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যে ৫% ভ্যাট ও ন্যূনতম ৬% মজুরি যুক্ত থাকবে, যা গহনার ডিজাইনভেদে ভিন্ন হতে পারে।
এদিকে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ২,৫৭৮ টাকায়।