শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন

সোনারগাঁয়ে চলন্ত ট্রাকে আগুন

নারায়নগঞ্জ প্রতিনিধি / ১৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে ট্রাকে থাকা হেলপার দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার রাত দশটার দিকে এশিয়ান হাইওয়ে সড়কের উপজেলার বস্তলের পাকুন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। আহত ২০ বছর বয়সী মোহাম্মদ সায়মনকে উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দরের মদনপুর-গাজিপুর এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডায় রাত দশটার দিকে দুর্বৃত্তরা ওই চলন্ত ট্রাকে পেট্রোল বোমা ছুড়ে গাড়িতে আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়ে যায়। এসময় ট্রাকের সামনের দিকে থাকা হেলপার সায়মন আহত হন। স্থানীরা তাকে উদ্ধার করে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভালে সড়কের যানচলাচল স্বাভাবিক হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুব আলম জানান, হেলপার সায়মনের হাতের অংশ পুড়ে গেছে। ট্রাকে আগুন দেয়া দুর্বৃত্তদের শনাক্তে করার চেষ্টা চলছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে। পাশাপাশি যানচলাচল স্বাভাবিক রাখতে সড়ক থেকে ক্ষতিগ্রস্ত ট্রাকটি সড়িয়ে নেয়া হয়েছে বলে জানান ওসি।


এই ক্যাটাগরির আরো সংবাদ