শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

সৈকতে সাংবাদিককে লাঞ্ছিত করা সেই এসআই প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক / ৩০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১

কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের ছবি তুলতে গিয়ে ট্যুরিস্ট পুলিশের হাতে সাংবাদিক লাঞ্ছিত হওয়ার ঘটনায় এসআই আব্দুল মান্নানকে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে একটি তদন্ত টিম গঠন করে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন জেলা পুলিশ সুপার মো: জিল্লুর রহমান। 

বৃহস্পতিবার রাতেই বিষয়টি নিশ্চিত করেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো: মহিউদ্দিন আহমেদ।

তিনি জানান, ‘সাংবাদিককে লাঞ্ছিত করে মোবাইল কেড়ে নেয়ার বিষয়টি পুলিশ সুপার মো: জিল্লুর রহমান স্যারকে অবহিত করার পরপরই তাকে প্রত্যাহারের আদেশ দিয়েছেন। একইসঙ্গে একটি তদন্ত টিম গঠন এবং আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেন।

এর আগে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে পেশাগত দায়িত্ব পালনকালে একুশে টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি সাংবাদিক আবদুল আজিজকে ধাক্কা দিয়ে মোবাইল কেড়ে নেন ট্যুরিস্ট পুলিশের এসআই আব্দুল মান্নান।

ঘটনার প্রত্যক্ষদর্শী বৈশাখী টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি নেছার আহমদ বলেন, বিকালে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে আসেন কয়েকজন বিদেশি পর্যটক। তাঁদের দেখে ছবি তুলে সাংবাদিকদের পজিটিভ নিউজ করার অনুরোধ করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদ। তখন সাংবাদিকরা পর্যটকদের ছবি তুলছিলেন। তাদের সঙ্গে ছবি তুলছিলেন একুশে টেলিভিশনের প্রতনিধি সাংবাদিক আবদুল আজিজও।

কিন্তু তাঁকে ছবি তুলতে দেখে দৌড়ে এসে ধাক্কা দেন সৈকতে দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নান। এসময় তাঁকে লাঞ্ছিত করে হাতের মোবাইলটি কেড়ে নেন ওই পুলিশ কর্মকর্তা।

ভুক্তভোগী আবদুল আজিজ জানান, ‌‘পর্যটকদের ছবি তোলার সময় আমাকে ধাক্কা দিয়ে মোবাইল ফোন কেড়ে নেন এসআই আব্দুল মান্নান। কারণ জানতে চাইলে তিনি বলেন, পর্যটকদের ছবি তোলা যাবে না। এসময় ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের অনুরোধে বিদেশী পর্যটকদের ছবি ওঠানোর বিষয়টি জানালে তিনি কেড়ে নেয়া মোবাইলটি সামান্য দূরে উপস্থিত ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদের কাছে জমা দেন। এসময় বিষয়টি ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদকে জানালে তিনি তৎক্ষণাৎ মোবাইলটি আমাকে বুঝিয়ে দেন। সেইসঙ্গে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।’

জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ বলেন, ‘এসআই আব্দুল মান্নানের এমন আচরণ আমরা প্রত্যাশা করিনি। কেন তিনি এমন কাজ করেছেন- তা আমাদের বোধগম্য নয়। এ জন্য আমি লজ্জিত। এ ঘটনায় আমি দুঃখ প্রকাশ করছি।’

মহিউদ্দিন আহমেদ আরও বলেন, ‘সৈকতে আসা সবার সঙ্গে ভালো ব্যবহার করতে ট্যুরিস্ট পুলিশের সব সদস্যকে নির্দেশনা দিয়েছেন জেলা ট্যুরিস্ট পুলিশ সুপার মো. জিল্লুর রহমান স্যার। এরপরও কেন এসআই আব্দুল মান্নান সাংবাদিকের সঙ্গে এমন আচরণ করেছেন, সে বিষয়টি আমি এসপি স্যারকে জানাব। তিনি এ বিষয়ে ব্যবস্থা নেবেন।’

এদিকে, ট্যুরিস্ট পুলিশ সদর দফতরের গণমাধ্যম শাখার পুলিশ সুপার ইব্রাহিম খলিল বলেন, ঘটনাটি শুনেছি। মূলত মাস্ক পরে থাকার কারণে চিনতে না পারায় সাংবাদিকের মোবাইলটি কেড়ে নেয়া হয়েছিল। ওখানে বেশ কয়েকজন বিদেশি পর্যটক ছিলেন। মূলত মাস্ক পরে থাকায় চিনতে না পারায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদের হস্তক্ষেপে বিষয়টি সমাধান করা হয়েছে। পরবর্তীতে আরও সচেতনতার সঙ্গে কাজ করার জন্য জেলা ট্যুরিস্ট পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ