শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

সেনাবাহিনীর হেলিকপ্টারে মাগুরায় পৌঁছেছে আছিয়ার মরদেহ

নিজস্ব প্রতিবেদক / ৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

ধর্ষণের শিকার হয়ে নিহত শিশুটি বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে মাগুরায় পৌঁছেছে। হেলিকপ্টারটি মাগুরা স্টেডিয়ামে অবতরণ করার পর সন্ধ্যা ৭টায় শহরের নোমানী ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অগণিত মানুষ অংশগ্রহণ করেন, শিশুটির আত্মার মাগফেরাত কামনা করেন এবং ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উপদেষ্টা ফরিদা আখতারের জানান শিশুটির মরদেহের সঙ্গে তার মা এবং অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারও মাগুরায় আসেন।

জানাজার পর সাংবাদিকদের তিনি বলেন,এটি রাষ্ট্র এবং সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে। কারণ এত ছোট্ট একটি মেয়ের ধর্ষিত হওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শিশুটি আমাদেরই মেয়ে। কাজেই আমরা সেভাবেই দেখছি।”

প্রায় একই সময়ে আরেকটি হেলিকপ্টারে মাগুরায় আসেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম ও খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

এর আগে দুপুর ১টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

সিএমএইচের পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের অধ্যাপক কর্নেল নাজমুল হামিদ জানান, সকালবেলা শিশুটির দুইবার ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ (হৃদযন্ত্রের হঠাৎ ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া) হয়। প্রথমবার সিপিআর দেওয়ার পর হৃৎস্পন্দন ফিরে আসে। তবে দুপুর ১২টায় আবার কার্ডিয়াক অ্যারেস্ট হলে দ্বিতীয়বার সিপিআর দিলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তার গ্রামে স্বজন ও এলাকাবাসী ভিড় জমায়।

তার চাচা (বাবার ফুফাতো ভাই) জানান,

“আমরা এই নৃশংস ঘটনার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এলাকায় কবর খোঁড়ার কাজ চলছে, সন্ধ্যার পর দাফন সম্পন্ন হবে।”

শিশুটির বাবা অত্যন্ত ভেঙে পড়েছেন এবং কারও সঙ্গে কথা বলছেন না।

এলাকাবাসী ও স্বজনরা এই নির্মম ঘটনার দৃষ্টান্তমূলক বিচার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

শিশুটির দাফন তার গ্রামের পারিবারিক কবরস্থানে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ