শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

সুযোগ পেলে আবারও বার্সেলোনায় ফিরতে চান মেসি

স্পোর্টস ডেস্ক / ২৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১

চোখের জলে বার্সেলোনা ছাড়লেন লিওনেল মেসি। বিদায়ী সংবাদ সম্মেলনে জানিয়ে দিলেন সুযোগ পেলে আবারও বার্সেলোনায় ফিরতে চান আর্জেন্টাইন এ সুপারস্টার।

রোববার বিকেলে ন্যু ক্যাম্পে সংবাদ সম্মেলনে মেসি বলেন, আশা করি, যে কোনোভাবেই হোক না কেন আগামীতে এখানে (বার্সায়) ফিরতে পারব। যেকোনো ভাবেই হোক না কেন, এখানে ফিরে অবদান রাখতে চাই। যে ক্লাবটি বিশ্বের সেরা হয়ে থাকতে পারে।

তিনি আরও বলেন, আমি সবসময় বিনয়ের সঙ্গে চলেছি। সবাইকে শ্রদ্ধা করেছি এবং এখানে যারা আছে, তাদের সঙ্গেও একই আচরণ করেছি। ক্লাবকে অনেক কিছু দেওয়ার বাইরেও আশা করি, এই অনুভূতিটুকু আমার সঙ্গে থাকবে।

বার্সায় কাটানো নিজের মধুর স্মৃতি নিয়ে মেসি বলেন, অনেক সুন্দর মুহূর্তের মধ্য দিয়ে গিয়েছি। বাজে মুহূর্তও ছিল। এগুলোই আমাকে বেড়ে উঠতে সাহায্য করেছিল। প্রথম যেদিন এখানে এসেছিলাম, সেই দিন থেকে শেষ পর্যন্ত আমি এই ক্লাব এবং এই জার্সির জন্য সবটুকু নিংড়ে দিয়েছি। কখনও ভাবিনি আমাকে এভাবে বিদায় বলতে হবে। মাঠ থেকে সবাইকে বিদায় বলতে পারলে ভালো লাগত।

মেসি বলেন, বার্সায় কাটানো বছরগুলোয় পাওয়া ভালোবাসার জন্য ধন্যবাদ দিতে চাই। আমার প্রতি সবার ভালোবাসা সবসময় একইরকম ছিল এবং আমি ক্লাবের ভালোবাসা সবসময় উপলব্ধি করেছি।


এই ক্যাটাগরির আরো সংবাদ