শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

সিসিক নির্বাচন কাল, ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক / ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচন আগামীকাল বুধবার (২১ জুন) অনুষ্ঠিত হবে।

নির্বাচনকে সামনে রেখে মহানগরীর সকল কেন্দ্রে ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে ইতোমধ্যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টা থেকে সিসিক নির্বাচনের সরঞ্জামাদি নগরীর আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে বিতরণ কার্যক্রম শুরু হয়, পরে সেসব সামগ্রী ভোট কেন্দ্রে নেওয়া শুরু হয়।

সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদির এসব তথ্য জানিয়ে বলেন, ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচনে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার এবং আর্মড পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকবে। তিনি জানান, প্রতিটি ওয়ার্ডে একজন করে ম্যাজিস্ট্রেট এবং পুরো নির্বাচনী এলাকায় ৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশ সূত্র জানায়, সুষ্ঠ্ভুাবে সিসিক নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে মাঠে আড়াই হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। ৫১টি মোবাইল টিম, ১৫টি স্ট্রাইকিং ফোর্স, ৬টি রিজার্ভ ফোর্স এবং প্রত্যেক জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে ফোর্স থাকবে।

সিলেট সিটি করপোরেশনে এরআগে ২৭টি ওয়ার্ড থাকলেও বর্ধিত ১৫টি ওয়ার্ড নিয়ে এবার মোট ৪২টি ওয়ার্ড রয়েছে। ৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের এই মহানগরীতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৫৪ হাজার ৩৬৩, নারী ২ লাখ ৩৩ হাজার ৩৮৪ জন এবং তৃতীয় লিঙ্গেও ভোটার রয়েছেন ৬ জন।

আগামীকাল বুধবার অনুষ্ঠিতব্য সিটি নির্বাচনে বর্ধিত ১৫টি ওয়ার্ডসহ ৪২টি ওয়ার্ডে ১৯০টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। এবার ৪২টি ওয়ার্ডে কেন্দ্র বেড়ে হয়েছে ১৯০টি এবং ভোট কক্ষ ১ হাজার ৩৬৭টি। ২০০২ সালে সিলেট সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হওয়ার পর সিলেটের সকল ওয়ার্ডে এবারই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ