শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

সিলেটে শনাক্তের হার ৩৯ শতাংশ, মৃত্যু ১৬

সিলেট ব্যুরো / ২২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। আর একই সময়ে নতুন করে ৭৫৮ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

শুক্রবার (০৬ আগস্ট) সকালে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় ও পরিসংখ্যানবিদ মতিউর রহমান স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬ জনের মধ্যে ১৩ জনই সিলেট জেলার, আর হবিগঞ্জ জেলায় ২ জন এবং মৌলভীবাজার জেলায় একজন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের চার ল্যাবে ১৯৬৭ জনের নমুনা পরীক্ষা করে ৭৫৮ জনের পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৮ দশমিক ৫৪ শতাংশ। সবচেয়ে বেশি শনাক্ত সিলেট জেলায়। এ জেলায় ৪৬৫ জন, সুনামগঞ্জে ৫১ জন, হবিগঞ্জে ৫১ জন এবং মৌলভীবাজারে ১৯১ জনের করোনা শনাক্ত হয়েছে।

একইসঙ্গে এন্টিজেন টেস্টের মাধ্যমে বিভাগের চার জেলায় ২০৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। তাদের মধ্যে সিলেট জেলায় ৬৭ জন, সুনামগঞ্জ জেলায় ৫১ জন, হবিগঞ্জ জেলায় ৩৭ জন এবং মৌলভীবাজার জেলায় ৫১ জনের পজিটিভ আসে।

বিভাগের চার জেলায় এখন পর্যন্ত ৪৪ হাজার ২১৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩২ হাজার ৫০২ জন। আর মৃত্যু হয়েছে ৭৭৭ জনের। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৫৮৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুনামগঞ্জ জেলায় ৫৫ জন, হবিগঞ্জ জেলায় ৩৮ জন, মৌলভীবাজার জেলায় ৬২ জন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় এ বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৫ জন। সবমিলিয়ে বর্তমানে হাসপাতালে ৫১৩ জন করোনা পজিটিভ নিয়ে ভর্তি আছেন। আর বাকি অ্যাকটিভ রোগী নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ