শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

সিলেটে একদিনে বছরের সর্বোচ্চ করোনা শনাক্ত

সিলেট ব্যুরো / ৩৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১

সিলেটে করোনায় একদিনে চলতি বছরের সর্বোচ্চ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে রেকর্ড ২৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। পাঁচ দিন পর বিভাগে শনাক্তের সংখ্যা শতকের নিচে নামলেও একদিনের ব্যবধান বেড়েছে প্রায় আড়াই গুণ। তবে এই সময়ে বিভাগে নতুন করে কারও মৃত্যু হয়নি।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২৩৪ জন রোগীর মধ্যে ১৫৩ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৯ জন, হবিগঞ্জের ২৫ জন এবং মৌলভীবাজারের ৪৭ জন রয়েছেন। শেষ ২৪ ঘণ্টায় সিলেটে ১০৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ৭২ জন সিলেট জেলার, সুনামগঞ্জের ৮ জন, ১ জন হবিগঞ্জ ও ২৮ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা।

সূত্র জানায়, সোমবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২৫ হাজার ২৬২ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৬ হাজার ৭৭৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ৯৫২ জন, হবিগঞ্জে ২ হাজার ৬৬৬ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৯২৫ জন রয়েছেন।

সিলেট বিভাগে এ পর্যন্ত ৪৬৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩৮১ জন, সুনামগঞ্জে ৩২ জন, হবিগঞ্জে ১৯ জন এবং মৌলভীবাজার জেলায় ৩৫ জন রয়েছেন।

বিভাগে এ পর্যন্ত ২৩ হাজার ৩৮২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ১৫ হাজার ৮৪৮ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮১৭ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ১১০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৬০৭ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ৩৪৭ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩২৫ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৭ জন, হবিগঞ্জের হাসপাতালে ২ ও মৌলভীবাজারের হাসপাতালে ১৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া বলেন, সর্বশেষ গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ২৩৪ জন এবং সুস্থ হয়ে উঠেছেন আরও ১০৯ জন। এ সময়ে সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি।


এই ক্যাটাগরির আরো সংবাদ