শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

সারাদেশে মুক্তি পাচ্ছে অ্যানিমেশন চলচ্চিত্র ‘মুজিব আমার পিতা

বিনোদন ডেস্ক / ৩৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বই ‘শেখ মুজিব আমার পিতা’ অবলম্বনে তৈরি হয়েছে দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র ‘মুজিব আমার পিতা’। দ্বিমাত্রিক এ ছবিটি মুক্তি পাচ্ছে লেখিকার জন্মদিনেই। 

আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিনে এটি রাজধানীর স্টার সিনেপ্লেক্সে দেখানো হবে। টানা তিন দিন চলবে বিশেষ প্রদর্শনী। যেখানে পথশিশুসহ সমাজের বিভিন্ন শ্রেণির দর্শকরা ছবিটি দেখবেন।

মুক্তির বিষয়টি জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ (২৬ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

সংবাদ সম্মেলনের আগে হয়েছে চলচ্চিত্রটির প্রথম বিশেষ প্রদর্শনী।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে ছবিটির উদ্বোধনী প্রদর্শনী উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সেদিনসহ ২৯ ও ৩০ সেপ্টেম্বর স্টার সিনেপ্লেক্সে বিশেষ প্রদর্শনী চলবে। এরপর সারাদেশের প্রেক্ষাগৃহে এটি মুক্তি পাবে ১ অক্টোবর। আমি অনুরোধ করবো, কেউ যেন চলচ্চিত্রটির ভিডিও ফুটেজ ধারণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার না করেন। আইসিটি বিভাগের অর্থায়নে এই ছবিটি দেশের সম্পদ। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের যে বাংলাদেশে প্রথম দ্বিমাত্রিক পূর্ণদৈর্ঘ্য ছবি নির্মাণ হলো।’

সংবাদ সম্মেলনে কথা বলছেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকতিনি জানান, ভবিষ্যৎ প্রজন্মের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তুলে ধরতে সরকার নানা ধরনের উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে এই চলচ্চিত্র নির্মাণ। বঙ্গবন্ধুর জীবন সংগ্রাম থেকে যেন নতুন প্রজন্মের ছেলেমেয়েরা অনুপ্রেরণা খুঁজে পায়, সেই চেষ্টাটি করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘এই ছবির মাধ্যমে আমরা চেষ্টা করেছি বঙ্গবন্ধুর শৈশব, কৈশোর ও রাজনৈতিক যে দর্শন তা তুলে ধরতে। আর এটি তার মেয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে কেউ ভালো বলতে পারবেন না। এ কারণেই তার বই থেকে ছবিটি তৈরি।’ ​

‘মুজিব আমার পিতা’ চলচ্চিত্রটিকে বলা হচ্ছে দেশের প্রথম ফিচার-লেংথ অ্যানিমেশন ফিল্ম। এটি পরিচালনা করছেন সোহেল মোহাম্মদ রানা।

পরিচালক জানান, তিনিসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের একদল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এতে কাজ করেছেন। এর দৈর্ঘ্য ৪৯ মিনিট।


এই ক্যাটাগরির আরো সংবাদ