শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

সামিট পাওয়ারের আয় ৯২৭ কোটি টাকা কমেছে

বাণিজ্যক ডেস্ক / ১৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) ২ হাজার ২০৯ কোটি টাকা আয় হয়েছে বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান সামিট পাওয়ারের। আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় প্রতিষ্ঠানটির আয় কমেছে ৯২৭ কোটি টাকা বা ২৯.৫৬ শতাংশ।

সম্প্রতি প্রতিষ্ঠানটির অর্ধ-বার্ষিক আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

পুঁজিবাজারের তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান সামিট পাওয়ার লিমিটেডের চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) আয় হয়েছে ২ হাজার ২০৯ কোটি টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ হাজার ১৩৬ কোটি টাকা। সে হিসাবে প্রতিষ্ঠানটির আয় কমেছে ৯২৭ কোটি টাকা বা ২৯.৫৬ শতাংশ। একই সময়ে প্রতিষ্ঠানটির নিট মুনাফা হয়েছে ৩০৬ কোটি টাকা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩০৮ কোটি টাকা।

চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) প্রতিষ্ঠানটির আয় হয়েছে ৮২৯ কোটি টাকা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১ হাজার ৩৩০ কোটি টাকা। ফলে এ প্রান্তিকে প্রতিষ্ঠানটির নিট মুনাফা হয়েছে ১৫০ কোটি টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১৫২ কোটি টাকা।

চলতি হিসাব বছরের প্রথমার্ধে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৫৭ পয়সা। গত বছরের ডিসেম্বর মাস শেষে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৯ টাকা ৭৭ পয়সা।

২০২৩ সালের অনুপাতে এ হিসাব বছরে প্রতিষ্ঠানটির মুনাফা কমেছে ৪৬ শতাংশ। একই হিসাব বছরে প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। তাই ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে ১৮ এপ্রিল বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে সামিট পাওয়ার।

এ হিসাব বছরে প্রতিষ্ঠানটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৮৭ পয়সা। সে হিসাবে প্রতিষ্ঠানটির সমন্বিত ইপিএস কমেছে ৪৬.৫১ শতাংশ। এ হিসাব বছরে প্রতিষ্ঠানটির সমন্বিত শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৭ টাকা ৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৯১ পয়সা। গত জুন মাসের পর প্রতিষ্ঠানটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৮ টাকা ২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩৫ টাকা ৭২ পয়সা।

২০০৫ সালে তালিকাভুক্ত প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৬৭ কোটি ৯০ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ২ হাজার কোটি ৯৪ লাখ টাকা। প্রতিষ্ঠানটির মোট শেয়ার সংখ্যা ১০৬ কোটি ৭৮ লাখ ৭৭ হাজার ২৩৯। এর মধ্যে ৬৩.১৮ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৮.৭০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ৩.৬৫ শতাংশ বিদেশি বিনিয়োগকারী ও বাকি ১৪.৪৭ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ