শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

সহকারি শিক্ষক পদে শেষ ধাপের পরীক্ষা ৩ জুন

নিজস্ব প্রতিবেদক / ২১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ জুন, ২০২২
ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারি শিক্ষক পদের তৃতীয় ও শেষ ধাপের নিয়োগ পরীক্ষা আগামী ৩ জুন শুক্রবার অনুষ্ঠিত হবে। বন্যার কারণে পিছিয়ে যাওয়া সিলেট জেলার পরীক্ষাও এই ধাপের সঙ্গে নেওয়া হবে।

বুধবার (১ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, পরীক্ষা ৩ জুন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নেওয়া হবে। তবে পরীক্ষাসংক্রান্ত আনুষঙ্গিক কাজের জন্য পরীক্ষার্থীদের সকাল ১০টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। এসময়ের পর কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। তৃতীয় ধাপে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪ লাখ ৪৬ হাজার ৫৯৮ জন।

এদিন ৩২ জেলায় পরীক্ষা সহ ১৮ জেলার সব ও ১৪ জেলার বাকি থাকা উপজেলাগুলোয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। শেষ ধাপে যেসব জেলার সব উপজেলায় পরীক্ষা হবে সেগুলো হলো- জয়পুরহাট, বগুড়া, পাবনা, চুয়াডাঙ্গা, নড়াইল, মেহেরপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, কক্সবাজার, ঝালকাঠি, সিলেট, ভোলা, বরগুনা, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী ও পঞ্চগড়।

যেসব জেলার বাকি থাকা উপজেলাগুলোয় পরীক্ষা নেওয়া হবে সেগুলো হলো- নওগাঁ (আত্রাই, বদলগাছী, ধামুইরহাট, মহাদেবপুর ও মান্দা), নাটোর (নলডাঙ্গা, সদও ও সিংড়া), কুষ্টিয়া (ভেড়ামারা, দৌলতপুর ও কুমারখালী), ঝিনাইদহ (কোটচাঁদপুর, মহেশপুর ও শৈলকুপা), সাতক্ষীরা (আশাশুনি, শ্যামনগর ও তালা), বাগেরহাট (সদর, চিতলমারী, ফকিরহাট ও রামপাল), জামালপুর (বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও সরিষাবাড়ী), রাজবাড়ী (বালিয়াকান্দি ও সদর), পিরোজপুর (ভান্ডারিয়া, ইন্দুরকানী ও মঠবাড়িয়া), পটুয়াখালী (বাউফল, দশমিনা ও গলাচিপা), সুনামগঞ্জ (ছাতক, দক্ষিণ সুনামগঞ্জ, দিরাই ও ধর্মপাশা), হবিগঞ্জ (আজমিরীগঞ্জ, বানিয়াচং, বাহুবল ও চুনারুঘাট), কুড়িগ্রাম (ভুরুঙ্গামারী, চিলমারী, সদও ও নাগেশ্বরী) ও গাইবান্ধা (সদর, গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী)।

মন্ত্রণালয় সূত্র জানায়, সহকারি শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা ২২ এপ্রিল ও দ্বিতীয় ধাপের পরীক্ষা ২০ মে অনুষ্ঠিত হয়। তিন পর্বে মোট পরীক্ষার্থী ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন।


এই ক্যাটাগরির আরো সংবাদ