শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

শ্রীপুরে এএসআইর আকস্মিক মৃত্যু

খাদিজা আক্তার, গাজীপুর / ৪২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

গাজীপুরের শ্রীপুর থানায় দায়িত্বরত অবস্থায় মো. জামাল উদ্দিন নামে পুলিশের এক এএসআইয়ের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ভোর সাড়ে ৪ টার দিকে গাজীপুরে বাসায় স্ট্রোক জনিত কারণে তার মৃত্যু হয়।

এএসআই জামাল উদ্দিন জামালপুর জেলার সদর থানার বীর গোবিন্দ বাড়ি নান্দিনা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, সোমবার থানার ডিউটি পালন শেষে বিকেলে সরকারি ডাকের চিঠি দিয়ে তাকে গাজীপুর পাঠানো হয়েছিল। মঙ্গলবার ভোর সাড়ে ৪ টার দিকে বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীপুর মডেল থানায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় জানাজার নামাজ তার নিজ গ্রামের বাড়ি জামালপুরে বাদ আসর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি।

ওসি জানান, এএসআই জামাল উদ্দিন বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য। তিনি তার ওপর অর্পিত দায়িত্ব কর্তব্য যথাযথভাবে অত্যন্ত সততা,ও সুনাম, স্বচ্ছতার সঙ্গে পালন করে আসছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ